মেট্রো নিউজ অনলাইন ডেস্ক
১৮ মে ২০২৬, ৭:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০ জন

জিলহজের চাঁদ দেখা গেছে, ২৮ মে ঈদুল আজহা

জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় বাংলাদেশে আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে বলে ঘোষণা দিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

হিজরি ১৪৪৭ সালের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেশের আকাশে দেখা গেছে। ফলে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশজুড়ে উদযাপিত হবে। সোমবার (১৮ মে) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক বৈঠকের পর ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ এই সিদ্ধান্ত ঘোষণা করেন।

তিনি বলেন, কক্সবাজারের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে মঙ্গলবার (১৯ মে) থেকে দেশে জিলহজ মাসের চাঁদ গণনা শুরু হবে এবং আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশজুড়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

এর আগে, রবিবার (১৭ই মে) তুরস্ক ও ইন্দোনেশিয়া সর্বপ্রথম ঈদুল আজহার তারিখ ঘোষণা করে। এরপর, এশিয়ার দুটি দেশ ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া ঈদের তারিখ ঘোষণা করে। পরবর্তীতে, পাকিস্তান ও ওমানসহ বেশ কয়েকটি দেশ ২৭শে মে ঈদুল আজহার তারিখ ঘোষণা করে।

অন্যদিকে, সৌদি আরব রবিবার সন্ধ্যায় ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। রবিবার মধ্যপ্রাচ্যের এই দেশটিতে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ দেশটিতে জিলহজ মাসের প্রথম দিন চলছে। এছাড়াও, সৌদি আরবে ২৭শে মে ঈদুল আজহা উদযাপিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী।

ঈদুল আজহায় দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

জিলহজের চাঁদ দেখা গেছে, ২৮ মে ঈদুল আজহা

মন্ত্রিসভা সম্প্রসারণের গুঞ্জন, আলোচনায় ৮ নেতা

শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি, ১৬ থেকে ২৩ দিনের অবকাশ

RainBet codes app and mobile guide for Aussie players

Bookmaker non AAMS in Italia: guida completa a bonus, pagamenti e sicurezza

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বিএনপির ‘লড়াই’ শুরু—প্রধানমন্ত্রী

রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ—প্রধানমন্ত্রী

১০

বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১১

হাম সংক্রমণে বেড়েছে মৃত্যু, একদিনে ১৭ জনের প্রাণহানি

১২

ডেমরা সার্কেলে বিশেষ অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার

১৩

সরকারের দুই মাসের সাফল্য: জনগণের আস্থা পুনরুদ্ধার

১৪

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধে ক্ষুব্ধ ইরান, আবারও ‘হরমুজ’ বন্ধের হুমকি

১৫

শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক

১৬

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ মরদেহ উদ্ধার

১৭

সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

১৮

জাপানে শ্রমশক্তি রপ্তানিতে এসএলভি নতুন দিগন্ত

১৯

ঈদে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় | কোথায় জানুন

২০