মেট্রো নিউজ অনলাইন ডেস্ক
৫ মার্চ ২০২৬, ৫:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার

বেগম খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ২০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় পর্যায়ে বিশেষ অবদান রাখায় এ বছর তাদের এই সম্মাননা প্রদান করা হবে।

সরকার এ বছরের স্বাধীনতা পুরস্কার প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। স্বাধীনতা, গণতন্ত্র এবং নারী শিক্ষা সহ জাতি গঠনে তার সামগ্রিক অবদানের জন্য বেগম জিয়াকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব এই তথ্য জানান।

সচিব বলেন, প্রতি বছরের মতো এবারও জাতীয় পর্যায়ে তাদের গৌরবময় ও মেধাবী অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই তালিকা অনুমোদিত হয়েছে।

এ বছর, বেগম খালেদা জিয়া সহ মোট ২০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হচ্ছে। তারা হলেন:

  • মুক্তিযুদ্ধে ফৌজদারহাট ক্যাডেট কলেজ
  • মুক্তিযুদ্ধে মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর)
  • বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক ড. জহরুল করিম
  • চিকিৎসাবিদ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক)
  • সাহিত্যে ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর)
  • সংস্কৃতিতে এ, কে, এম, হানিফ (হানিফ সংকেত)
  • সংস্কৃতিতে বশির আহমেদ (মরণোত্তর)
  • ক্রীড়ায় জোবেরা রহমান (লিনু)
  • পল্লী উন্নয়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)
  • সমাজসেবা/জনসেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর)
  • সমাজসেবা/ জনসেবায় এস ও এস চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ
  • সমাজসেবা/ জনসেবায় মোঃ সাইদুল হক
  • সমাজসেবা/ জনসেবায় গণস্বাস্থ্য কেন্দ্র
  • সমাজসেবা/ জনসেবায় মাহেরীন চৌধুরী (মরণোত্তর)
  • জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান (মরণোত্তর)
  • গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আবদুল বাকী
  • গবেষণা ও প্রশিক্ষণে অধ্যাপক ড. এম এ রহিম
  • গবেষণা ও প্রশিক্ষণে অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া
  • পরিবেশ সংরক্ষণে আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু)

প্রতিবছর ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার এ পুরস্কার প্রদান করে। এটি বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি”

“আয়কর রিটার্নে ১০টি সাধারণ ভুল—জানুন কী কী”

রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি বৈঠক চলছে

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

তিন শর্ত মেনে পুনরায় লাইসেন্স পেল আদ্-দ্বীন হাসপাতাল

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল হবে শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন দিগন্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান মেনেই যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

শাপলা চত্বর হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই ২০২৬

১০

নতুন রাষ্ট্রপতি নির্বাচন, আলোচনায় যাঁরা

১১

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: দায়িত্ব গ্রহণ থেকে বিদায়ের গল্প

১২

৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু কবে, জানাল পিএসসি

১৩

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিদায়ের ইঙ্গিত, উত্তরসূরি নিয়ে জল্পনা

১৪

খালেদা জিয়ার কারাবন্দির ঘটনায় আলোচিত ফরিদা ইয়াসমিন এখনও গুরুত্বপূর্ণ পদে

১৫

আইন ভঙ্গের দায়ে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

১৬

সেনা আইনেই হবে মোজাফফর হোসেনের বিচার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

শতবর্ষের বিশ্বকাপ ২০৩০: কবে, কোথায় হবে?

১৮

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৯

২০২৬ বিশ্বকাপে কোন পুরস্কার পেলেন কোন তারকা

২০