
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার পর সংসদীয় দলের সভাকক্ষে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা এক বৈঠক করেন।
সভায় সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ বিষয়ে জানান।
এর আগে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) সকাল ১০:৪৫ মিনিটে জাতীয় সংসদ ভবনের শপথগ্রহণ কক্ষে বিএনপির বিজয়ী প্রার্থীরা শপথ গ্রহণ করেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আ ম ম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
মন্তব্য করুন