মেট্রো নিউজ অনলাইন ডেস্ক
৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইএএসডির হিসেবে বিএনপি জোট ২০৮, জামায়াত জোট ৪৬ আসন পেতে পারে

জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠান। ছবি : সংগৃহীত

ইএএসডির করা এক আসন বিশ্লেষণে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট ২০৮টি আসন পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। একই হিসেবে জামায়াত নেতৃত্বাধীন জোটের ঝুলিতে যেতে পারে ৪৬টি আসন। দলটির দাবি, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও মাঠপর্যায়ের তথ্য বিশ্লেষণ করেই এই সম্ভাব্য আসনচিত্র তুলে ধরা হয়েছে।

ভোটের বাকি আর মাত্র দুই দিন। এমন সময় এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (EASD) প্রকাশ করলো ভোটের সম্ভাব্য ফল নিয়ে তাদের জরিপ। যেখানে উঠে আসা তথ্যে জামায়াতে ইসলামীর চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বিএনপি।

দেশের ৩০০টি সংসদীয় আসনের ৪১,৫০০ জন মানুষের মতামতের ভিত্তিতে এই জরিপটি তৈরি করা হয়েছে।

তথ্য অনুযায়ী, অধিকাংশ ভোটার বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চান এবং দলটির শীর্ষ নেতা তারেক রহমানকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ করেন।

জরিপ বিশ্লেষণে দেখা যায়, তরুণ প্রজন্ম ও নারী ভোটারদের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রবল এবং সাবেক আওয়ামী লীগ সমর্থকদের একটি বড় অংশ এখন বিএনপি-কে সমর্থন দিচ্ছে।

জরিপের সামগ্রিক ফলাফল অনুযায়ী, বাংলাদেশের অধিকাংশ ভোটারের প্রথম পছন্দ বিএনপি। সর্বোচ্চ ৬৬.৩% ভোটার বিএনপি-কে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এর বিপরীতে জামায়াতে ইসলামী ১১.৯%, এনসিপি ১.৭%, জাতীয় পার্টি ০.৪% এবং স্বতন্ত্র প্রার্থীরা ২.৬% সমর্থন পেয়েছেন।

আসন প্রাপ্তির পূর্বাভাস:
জরিপ অনুযায়ী, নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রায় ২০৮টি আসনে জয়লাভ করতে পারে। এছাড়া জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ৪৬টি, জাতীয় পার্টি ৩টি, অন্যান্য দল ৪টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ১৭টি আসনে জয়ী হতে পারে বলে ধারণা করা হয়েছে। ২২টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনার কথা উঠে এসেছে জরিপে।

প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ:
পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ ৬৮ শতাংশ উত্তরদাতা তারেক রহমানকে সমর্থন করেছেন। আর শফিকুর রহমানের পক্ষে ১৪ শতাংশ এবং নাহিদ ইসলামের পক্ষে ২ শতাংশ উত্তরদাতা মত দিয়েছেন।

নারী ও তরুণ ভোটারদের ঝোঁক:
নারী ভোটারদের মধ্যে বিএনপির জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বেশি। যেখানে ৭১.১% নারী ভোটার দলটিকে সমর্থন দিচ্ছেন। জরিপে ১৮-৩০ বছর বয়সী তরুণ প্রজন্মের অংশগ্রহণ ছিল ৩৭.২%।

আওয়ামী লীগ ভোটারদের অবস্থান:
পূর্বে আওয়ামী লীগকে সমর্থন দেওয়া ভোটারদের একটি বড় অংশ এখন পরিবর্তনের পক্ষে। এদের মধ্যে ৮০% আসন্ন নির্বাচনে বিএনপি-কে এবং ১৫% জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

সরকার গঠন নিয়ে প্রত্যাশা:
জরিপে অংশগ্রহণকারী ৬৬.৪% মানুষ বিশ্বাস করেন যে আসন্ন নির্বাচনের পর বিএনপি জোট সরকার গঠন করতে সক্ষম হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর

আটক ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না দেখালে ‘গুম’ হিসেবে গণ্য হবে: চিফ প্রসিকিউটর

একরামুল হত্যা: ট্রাইব্যুনালে হাজির ৩ সেনা কর্মকর্তা

সংঘাত নয়, সমঝোতায় দেশ এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন দুয়ার, কাটেনি পুরোনো শঙ্কা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি তারেক রহমান

পঁচা শামুকে পা কাটবে, টেরও পাবেন না: জামায়াত আমির

জাতিসংঘের নতুন বিশ্বমানচিত্রে বাংলাদেশের কী পরিবর্তন হচ্ছে?

২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক

১০

নারীদের নিরাপদ যাতায়াতে চালু হলো পিংক বাস: উদ্বোধন সড়কমন্ত্রীর

১১

উন্নয়নের ধারাবাহিকতায় বিএনপি সরকারের ওপর আস্থা রাখুন: প্রধানমন্ত্রী

১২

অজিদের ডেরায় টাইগারদের ঐতিহাসিক টেস্ট জয়

১৩

শিক্ষকতা থেকে বঙ্গভবন—মির্জা ফখরুলের দীর্ঘ পথচলা

১৪

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করে মনোনয়নপত্র জমা বিএনপির

১৫

এসএসসি-সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১৬

রাষ্ট্রপতি পদে ফখরুলের নাম চূড়ান্ত করেছে বিএনপি

১৭

একদিকে ‘হাসিনা কার্ড’ খেলবেন আবার বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

“আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান”

২০