মেট্রো নিউজ অনলাইন ডেস্ক
২৬ অক্টোবর ২০২৬, ১:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর শঙ্কা, আঘাত হানতে পারে যেসব এলাকায়

ঘূর্ণিঝড় ‘অর্ণব’। ছবি সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে।  ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে এটি আঘাত হানার প্রবল আশঙ্কা থাকলেও এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন বিভাগে মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার বেগে বাতাস এবং সর্বোচ্চ ১৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝটির প্রভাবে অন্ধ্রপ্রদেশ ও ওডিশার বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।

 সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের গড় গতিবেগ ঘণ্টায় প্রায় ৬৫ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৩ কিলোমিটার পর্যন্ত পৌঁছাচ্ছে।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী পরিচালিত ‘জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার’-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে থাকা একটি গভীর নিম্নচাপ ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘অর্ণব’—যে নামটি প্রস্তাব করেছিল বাংলাদেশ।

পূর্বাভাস অনুযায়ী, সোমবার সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে ঘূর্ণিঝড়টি তার সর্বোচ্চ তীব্রতায় পৌঁছাতে পারে। এ সময় এটি একটি ‘অতি প্রবল ঘূর্ণিঝড়ে’ পরিণত হতে পারে, যেখানে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার এবং দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টার মধ্যে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা রাজ্যের মধ্যবর্তী কোনো উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসহ পুরো দেশজুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-জাপান বৈঠকে জ্বালানি, প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতায় জোর

১

দুই মন্ত্রীর পদত্যাগের দাবিতে শাহবাগে গণবিক্ষোভ করবে এনসিপি

২

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর শঙ্কা, আঘাত হানতে পারে যেসব এলাকায়

৩

নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে বিএনপি: জামায়াতের আমির

৪

চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৫

প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ার আশা টোকিওর

৬

ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় গণমাধ্যমেরও ভূমিকা ছিল: জামায়াত আমীর

৭

২০২৭ সালের ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ

৮

আজ দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক

৯

ডেঙ্গু প্রতিরোধই মোকাবিলার সবচেয়ে কার্যকর অস্ত্র: প্রধানমন্ত্রী

১০

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ৬

১১

অবশেষে বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা মালয়েশিয়ার

১২

পরিবেশ সুরক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২০ শিক্ষার্থীসহ নিহত ২১

১৪

ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণে নতুন অধ্যাদেশ জারি

১৫

শিক্ষাপ্রতিষ্ঠানে পূজার ছুটি শুরু, শনিবার খোলা সরকারি অফিস

১৬

দেশ গঠনে আপনাদের মতো মানুষের প্রয়োজন: তিন অনুপ্রেরণাদায়ীকে প্রধানমন্ত্রী

১৭

সৌদির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর ভবনে ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা

১৮

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

ঢাকা–রিয়াদ রুটে ৬১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ৯ হাজারের বেশি যাত্রী

২০