মেট্রো নিউজ অনলাইন ডেস্ক
৭ জুলাই ২০২৬, ৩:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝুঁকিপূর্ণ সড়ক পারাপার: খিলা বাজারে প্রাণহানি থামছে না

লাকসামের খিলা বাজারে ফুটওভার ব্রিজের অভাবে ঝুঁকিপূর্ণ পারাপার: বাড়ছে প্রাণহানি, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক, লাকসাম (কুমিল্লা):

কুমিল্লার লাকসাম উপজেলার ব্যস্ততম বাণিজ্যিক এলাকা খিলা বাজারে ফুটওভার ব্রিজ না থাকায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পারাপার করছেন হাজারো পথচারী। বিশেষ করে শিক্ষার্থী, নারী, শিশু ও বয়স্করা দ্রুতগতির যানবাহনের ফাঁক গলে রাস্তা পার হতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ এলাকায় একাধিক প্রাণহানির ঘটনা ঘটলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, খিলা বাজারটি একটি গুরুত্বপূর্ণ ব্যবসাকেন্দ্র। এখানে স্কুল-কলেজ, মাদ্রাসা, হাসপাতাল, ব্যাংক, বাজার ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থাকায় প্রতিদিন হাজার হাজার মানুষ সড়ক পারাপার করেন। কিন্তু নিরাপদ পারাপারের জন্য ফুটওভার ব্রিজ কিংবা আধুনিক জেব্রা ক্রসিং না থাকায় দুর্ঘটনার ঝুঁকি দিন দিন বাড়ছে।

এলাকাবাসী জানান, অতীতে সড়ক দুর্ঘটনায় অনেক মানুষ প্রাণ হারিয়েছেন এবং অনেকে গুরুতর আহত হয়ে স্থায়ী পঙ্গুত্ব বরণ করেছেন। তবুও সমস্যার স্থায়ী সমাধানে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে জনমনে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।

শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয় ছুটির সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। যানবাহনের চাপের কারণে শিশুদের নিরাপদে রাস্তা পার করানো অত্যন্ত কঠিন হয়ে পড়ে। তারা দ্রুত একটি ফুটওভার ব্রিজ নির্মাণের পাশাপাশি প্রয়োজনীয় ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে সচেতন মহল মনে করে, একটি ফুটওভার ব্রিজ নির্মাণ, গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা, পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন এবং স্পিড ব্রেকার স্থাপন করা হলে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।

এলাকাবাসীর দাবি, মানুষের জীবন রক্ষায় আর কোনো প্রাণহানির অপেক্ষা না করে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ), স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত খিলা বাজার এলাকায় একটি ফুটওভার ব্রিজ নির্মাণসহ প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে। নিরাপদ সড়ক নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব—এমন প্রত্যাশাই স্থানীয় জনগণের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি”

“আয়কর রিটার্নে ১০টি সাধারণ ভুল—জানুন কী কী”

রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি বৈঠক চলছে

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

তিন শর্ত মেনে পুনরায় লাইসেন্স পেল আদ্-দ্বীন হাসপাতাল

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল হবে শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন দিগন্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান মেনেই যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

শাপলা চত্বর হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই ২০২৬

১০

নতুন রাষ্ট্রপতি নির্বাচন, আলোচনায় যাঁরা

১১

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: দায়িত্ব গ্রহণ থেকে বিদায়ের গল্প

১২

৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু কবে, জানাল পিএসসি

১৩

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিদায়ের ইঙ্গিত, উত্তরসূরি নিয়ে জল্পনা

১৪

খালেদা জিয়ার কারাবন্দির ঘটনায় আলোচিত ফরিদা ইয়াসমিন এখনও গুরুত্বপূর্ণ পদে

১৫

আইন ভঙ্গের দায়ে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

১৬

সেনা আইনেই হবে মোজাফফর হোসেনের বিচার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

শতবর্ষের বিশ্বকাপ ২০৩০: কবে, কোথায় হবে?

১৮

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৯

২০২৬ বিশ্বকাপে কোন পুরস্কার পেলেন কোন তারকা

২০