মেট্রো নিউজ অনলাইন ডেস্ক
১০ অক্টোবর ২০২৬, ১:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়ক অবরোধে পরীক্ষার্থীরা

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিতের পর বিক্ষোভে নেমেছেন পরীক্ষার্থীরা। পরীক্ষা স্থগিতের প্রতিবাদ ও সুষ্ঠু তদন্তের দাবিতে তাঁরা সড়ক অবরোধ করেন। এতে সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে ‘সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা’ পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষা শুরুর ঠিক আগ মুহূর্তে, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের কারণে শনিবার সকাল ১১টার দিকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে চাকরিপ্রার্থীরা রাজধানীর দুটি সড়ক অবরোধ করেন।

পরীক্ষা স্থগিতের প্রতিবাদে চাকরিপ্রার্থীরা সকাল সোয়া ১১টার দিকে সাতমসজিদ রোড এবং সাড়ে ১১টার দিকে মানিক মিয়া এভিনিউ অবরোধ করেন। তাঁরা অভিযোগ করেন যে, পরীক্ষা শুরুর ঠিক আগ মুহূর্তে তা বাতিল করায় তাঁরা চরম ভোগান্তির শিকার হয়েছেন।

একজন চাকরিপ্রার্থী বলেন, “পরীক্ষা শুরুর ঠিক আগ মুহূর্তে তা বাতিল করা হয়। আমি শুনেছি যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে।”

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-৫) মো. মাজহারুল হক জানান, নিয়োগ পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দুই-তিন দিনের মধ্যে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-জাপান বৈঠকে জ্বালানি, প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতায় জোর

১

দুই মন্ত্রীর পদত্যাগের দাবিতে শাহবাগে গণবিক্ষোভ করবে এনসিপি

২

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর শঙ্কা, আঘাত হানতে পারে যেসব এলাকায়

৩

নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে বিএনপি: জামায়াতের আমির

৪

চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৫

প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ার আশা টোকিওর

৬

ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় গণমাধ্যমেরও ভূমিকা ছিল: জামায়াত আমীর

৭

২০২৭ সালের ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ

৮

আজ দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক

৯

ডেঙ্গু প্রতিরোধই মোকাবিলার সবচেয়ে কার্যকর অস্ত্র: প্রধানমন্ত্রী

১০

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ৬

১১

অবশেষে বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা মালয়েশিয়ার

১২

পরিবেশ সুরক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২০ শিক্ষার্থীসহ নিহত ২১

১৪

ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণে নতুন অধ্যাদেশ জারি

১৫

শিক্ষাপ্রতিষ্ঠানে পূজার ছুটি শুরু, শনিবার খোলা সরকারি অফিস

১৬

দেশ গঠনে আপনাদের মতো মানুষের প্রয়োজন: তিন অনুপ্রেরণাদায়ীকে প্রধানমন্ত্রী

১৭

সৌদির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর ভবনে ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা

১৮

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

ঢাকা–রিয়াদ রুটে ৬১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ৯ হাজারের বেশি যাত্রী

২০