মেট্রো নিউজ অনলাইন ডেস্ক
১১ অক্টোবর ২০২৬, ৩:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশে নতুন বিনিয়োগে মারুবেনি করপোরেশনকে প্রধানমন্ত্রীর আহ্বান

ছবি : সংগৃহীত

বাংলাদেশে নতুন বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে জাপানের মারুবেনি করপোরেশনকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। দেশের বিভিন্ন খাতে বিনিয়োগ সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত এবং বাংলাদেশ-জাপান অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে এ আহ্বান জানানো হয়েছে।

জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়িক ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান মারুবেনি কর্পোরেশনের প্রেসিডেন্ট ও সিইও মাসায়ুকি ওমোটোর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। আজ রবিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগের সম্প্রসারণ, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, সার ও জ্বালানিসহ বিভিন্ন খাতে সহযোগিতা এবং নতুন বিনিয়োগের সম্ভাবনার বিষয়ে আলোচনা হয়েছে।

মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিরা বাংলাদেশের বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বিনিয়োগ-বান্ধব পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা তুলে ধরেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-জাপান বৈঠকে জ্বালানি, প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতায় জোর

১

দুই মন্ত্রীর পদত্যাগের দাবিতে শাহবাগে গণবিক্ষোভ করবে এনসিপি

২

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর শঙ্কা, আঘাত হানতে পারে যেসব এলাকায়

৩

নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে বিএনপি: জামায়াতের আমির

৪

চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৫

প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ার আশা টোকিওর

৬

ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় গণমাধ্যমেরও ভূমিকা ছিল: জামায়াত আমীর

৭

২০২৭ সালের ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ

৮

আজ দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক

৯

ডেঙ্গু প্রতিরোধই মোকাবিলার সবচেয়ে কার্যকর অস্ত্র: প্রধানমন্ত্রী

১০

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ৬

১১

অবশেষে বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা মালয়েশিয়ার

১২

পরিবেশ সুরক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২০ শিক্ষার্থীসহ নিহত ২১

১৪

ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণে নতুন অধ্যাদেশ জারি

১৫

শিক্ষাপ্রতিষ্ঠানে পূজার ছুটি শুরু, শনিবার খোলা সরকারি অফিস

১৬

দেশ গঠনে আপনাদের মতো মানুষের প্রয়োজন: তিন অনুপ্রেরণাদায়ীকে প্রধানমন্ত্রী

১৭

সৌদির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর ভবনে ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা

১৮

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

ঢাকা–রিয়াদ রুটে ৬১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ৯ হাজারের বেশি যাত্রী

২০