মেট্রো নিউজ অনলাইন ডেস্ক
১১ অক্টোবর ২০২৬, ৩:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সৌদি আরবের বিমানবন্দরে হামলা ও প্রাণহানির ঘটনায় বাংলাদেশের নিন্দা

ছবি সংগৃহীত

সৌদি আরবের একটি বিমানবন্দরে হামলা ও হতাহতের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে হামলার নিন্দা জানিয়েছে সরকার। একই সঙ্গে এ ধরনের হামলা বন্ধ এবং বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সৌদি আরবের রিয়াদে অবস্থিত কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি হামলার ঘটনায় বাংলাদেশ সরকার নিন্দা জানিয়েছে; এই হামলায় দুইজন বাংলাদেশিসহ মোট ১২ জন হতাহত হয়েছেন।

রবিবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, হতাহতদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করার লক্ষ্যে রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন সৌদি সরকারের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছে।

বিবৃতিতে বলা হয়, “সাধারণ মানুষের জীবন বিপন্ন করে এবং বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে চালানো যেকোনো হামলা অগ্রহণযোগ্য এবং এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন।”

এই ঘটনায় সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি, বাংলাদেশ সরকার মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে সংলাপ ও কূটনীতির ওপর গুরুত্বারোপের আহ্বান পুনর্ব্যক্ত করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে বাংলাদেশ অবিলম্বে সংঘাত বন্ধ, বেসামরিক নাগরিক ও অবকাঠামোর সুরক্ষা নিশ্চিতকরণ এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-জাপান বৈঠকে জ্বালানি, প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতায় জোর

১

দুই মন্ত্রীর পদত্যাগের দাবিতে শাহবাগে গণবিক্ষোভ করবে এনসিপি

২

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর শঙ্কা, আঘাত হানতে পারে যেসব এলাকায়

৩

নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে বিএনপি: জামায়াতের আমির

৪

চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৫

প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ার আশা টোকিওর

৬

ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় গণমাধ্যমেরও ভূমিকা ছিল: জামায়াত আমীর

৭

২০২৭ সালের ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ

৮

আজ দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক

৯

ডেঙ্গু প্রতিরোধই মোকাবিলার সবচেয়ে কার্যকর অস্ত্র: প্রধানমন্ত্রী

১০

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ৬

১১

অবশেষে বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা মালয়েশিয়ার

১২

পরিবেশ সুরক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২০ শিক্ষার্থীসহ নিহত ২১

১৪

ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণে নতুন অধ্যাদেশ জারি

১৫

শিক্ষাপ্রতিষ্ঠানে পূজার ছুটি শুরু, শনিবার খোলা সরকারি অফিস

১৬

দেশ গঠনে আপনাদের মতো মানুষের প্রয়োজন: তিন অনুপ্রেরণাদায়ীকে প্রধানমন্ত্রী

১৭

সৌদির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর ভবনে ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা

১৮

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

ঢাকা–রিয়াদ রুটে ৬১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ৯ হাজারের বেশি যাত্রী

২০