মেট্রো নিউজ অনলাইন ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৮ দফা থেকে এক দফার ইঙ্গিত জামায়াত আমিরের

৮ দফা যেকোনো সময় এক দফায় পরিণত হবে: জামায়াত আমির দাবি মানা না হলে ১১ দলীয় ঐক্যের ৮ দফা যেকোনো সময় এক দফায় পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শনিবার সকালে রংপুর অভিমুখে জোটের লংমার্চ কর্মসূচির শুরুতে তিনি এ হুঁশিয়ারি দেন।নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ এএম ইন্ডিপেন্ডেন্ট টিভিকে গুগল পছন্দে যুক্ত করুন! https://www.itvbd.com/275238 জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগ্হীত

১১ দলীয় ঐক্যের ৮ দফা দাবি আদায় না হলে তা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। আজ শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ কথা বলেন। তিনি সরকারকে সাম্প্রতিক অতীত থেকে শিক্ষা নিয়ে জনগণের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

গণভোটের রায় বাস্তবায়ন, দুর্নীতি- চাঁদাবাজি বন্ধ, তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নসহ আট দফা দাবিতে সকাল ৮টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে লংমার্চ শুরু করে ১১ দল। গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা হয়ে রংপুর জেলা স্কুলে গিয়ে শেষ হবে লংমার্চটি। দ্বিতীয় দফার লংমার্চটি ৭টি জনসভা ও ৫টি পথসভার মধ্যে ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচি করবে ১১ দলীয় ঐক্য।

৬ দফা দাবিতে এ মাসের প্রথম সপ্তাহে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ করে ১১ দলীয় ঐক্য জোট। এবার লংমার্চ ঢাকা থেকে রংপুর অভিমুখে। নতুন দাবি যুক্ত হয়েছে, তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন।

সকালে মানিক মিয়া অ্যাভিনিউতে লংমার্চের ৮ দফা তুলে ধরেন ১১ দলীয় ঐক্যের নেতারা। হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, সরকার জনগণের ভাষা বুঝতে অক্ষম হলে ভবিষ্যতে কঠিন কর্মসূচি দেওয়া হবে।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘১১ দলের ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলা হচ্ছে। বিএনপির নেতা-কর্মী এবং সেখানে যোগ দিয়েছে সিটি করপোরেশন। বিভিন্ন জায়গায় এই ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলা হচ্ছে। ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলে এই লংমার্চের গণজোয়াড় বন্ধ করা সম্ভব হবে না।’

খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, ‘আমরা অবরোধে যাইনি। জনদুর্ভোগ যতটা লাঘোব করা যায়, আমরা আমাদের কর্মসূচিতে নজিরবিহীনভাবে তার প্রতি লক্ষ্য রেখেছি। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, ১১ দল বাংলাদেশের আন্দোলন সংগ্রামের অতীত ইতিহাস পরিবর্তন করে এক নতুন মাইলফলক তৈরি করবে।’

দুর্নীতি, দখলদারি, চাঁদাবাজি বন্ধ, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, জ্বালানি সংকট সমাধান, গণভোটের রায় বাস্তবায়নের দাবি না মানা হলে ১১ দলীয় ঐক্যের ৮ দফা যেকোন সময় এক দফায় পরিণত হবে বলে হুঁশিয়ারি দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘যেকোনো সময় এই ৮ দফা এ দফায় পরিবর্তন হতে পারে। এক দফায় যখন পরিণত হবে তখন কিন্তু পরিস্থিতি খুবই ভয়াবহ হবে। আমরা বলি সেই পরিস্থিতি মুখোমুখি হওয়ার আগে সম্প্রতি অতীত থেকে শিক্ষা নিন। এই শিক্ষা নিয়ে জনগণের দাবি মেনে নিন। যদি দাবি মানতে ব্যর্থ হন, তাহলে পরিষ্কার বলে দিচ্ছি কোনো চোখ রাঙানিতে কাজ হবে না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-জাপান বৈঠকে জ্বালানি, প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতায় জোর

১

দুই মন্ত্রীর পদত্যাগের দাবিতে শাহবাগে গণবিক্ষোভ করবে এনসিপি

২

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর শঙ্কা, আঘাত হানতে পারে যেসব এলাকায়

৩

নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে বিএনপি: জামায়াতের আমির

৪

চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৫

প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ার আশা টোকিওর

৬

ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় গণমাধ্যমেরও ভূমিকা ছিল: জামায়াত আমীর

৭

২০২৭ সালের ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ

৮

আজ দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক

৯

ডেঙ্গু প্রতিরোধই মোকাবিলার সবচেয়ে কার্যকর অস্ত্র: প্রধানমন্ত্রী

১০

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ৬

১১

অবশেষে বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা মালয়েশিয়ার

১২

পরিবেশ সুরক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২০ শিক্ষার্থীসহ নিহত ২১

১৪

ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণে নতুন অধ্যাদেশ জারি

১৫

শিক্ষাপ্রতিষ্ঠানে পূজার ছুটি শুরু, শনিবার খোলা সরকারি অফিস

১৬

দেশ গঠনে আপনাদের মতো মানুষের প্রয়োজন: তিন অনুপ্রেরণাদায়ীকে প্রধানমন্ত্রী

১৭

সৌদির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর ভবনে ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা

১৮

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

ঢাকা–রিয়াদ রুটে ৬১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ৯ হাজারের বেশি যাত্রী

২০