মেট্রো নিউজ অনলাইন ডেস্ক
১১ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নভেম্বরের শেষ দিকে বিদ্যুৎ উৎপাদনে যাচ্ছে রূপপুরের প্রথম ইউনিট

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: সংগৃহীত

নভেম্বরের শেষ দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে কেন্দ্রটির বিভিন্ন কারিগরি কার্যক্রম, পরীক্ষামূলক পরিচালনা ও প্রয়োজনীয় প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। উৎপাদন শুরু হলে দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় নতুন সক্ষমতা যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। তবে নির্ধারিত সময়ে উৎপাদন শুরু হবে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত প্রস্তুতি ও আনুষ্ঠানিক ঘোষণার ওপর নির্ভর করছে।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা ‘রোসাটম’ আশা করছে যে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে ২০ নভেম্বর থেকে মাসের শেষ নাগাদ বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। একই সাথে, বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সম্প্রসারণের বিষয়েও আলোচনা চলছে।

রোববার (১১ অক্টোবর) রোসাটমের গণমাধ্যম বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাশিয়ায় সফররত বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে বৈঠকের পর রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ সাংবাদিকদের এসব তথ্য জানান।

লিখাচেভ উল্লেখ করেন যে, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন শুরুর প্রত্যাশা প্রকল্পটির সম্প্রসারণের বিষয়েও আগ্রহ সৃষ্টি করেছে। এ বিষয়ে আলোচনা হয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্তটি বাংলাদেশ সরকার ও জনগণের ওপরই নির্ভর করছে।

রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরুর সম্ভাব্য সময়সীমা সম্পর্কে জানতে চাইলে লিখাচেভ বলেন, তারা আশা করছেন ২০ নভেম্বর থেকে মাসের শেষ নাগাদ কোনো এক সময়ে উৎপাদন শুরু হবে।

চলতি বছরের ২৮ এপ্রিল রোসাটমের প্রকৌশল বিভাগ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে পারমাণবিক জ্বালানি লোড করার কাজ শুরু করে। সংস্থাটির মতে, এটি ছিল কেন্দ্রটির প্রথম ইউনিট চালুর প্রক্রিয়ায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

২০১১ সালে স্বাক্ষরিত আন্তঃসরকার চুক্তির আওতায় রোসাটম বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করছে। কেন্দ্রটিতে দুটি ইউনিট রয়েছে, যার সম্মিলিত উৎপাদন ক্ষমতা ২,৪০০ মেগাওয়াট। চালু হওয়ার পর এই কেন্দ্রটি দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতায় এক নতুন মাত্রা যোগ করবে।

লিখাচেভ এর আগে জানিয়েছিলেন যে, রোসাটম আগামী বছর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট চালুর কার্যক্রম শুরু করার আশা করছে।

এদিকে, লিখাচেভ ইঙ্গিত দিয়েছেন যে বাংলাদেশ রোসাটমের অন্যান্য প্রস্তাবের প্রতিও আগ্রহ দেখিয়েছে। তিনি উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী এবং মন্ত্রী সংস্থাটির অন্যান্য সম্ভাব্য প্রস্তাব—যেমন ছোট আকারের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং ভাসমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র—সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। এই প্রযুক্তিগুলোও অন্যান্য দেশের জন্য রোসাটমের সমন্বিত সেবার অন্তর্ভুক্ত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-জাপান বৈঠকে জ্বালানি, প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতায় জোর

১

দুই মন্ত্রীর পদত্যাগের দাবিতে শাহবাগে গণবিক্ষোভ করবে এনসিপি

২

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর শঙ্কা, আঘাত হানতে পারে যেসব এলাকায়

৩

নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে বিএনপি: জামায়াতের আমির

৪

চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৫

প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ার আশা টোকিওর

৬

ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় গণমাধ্যমেরও ভূমিকা ছিল: জামায়াত আমীর

৭

২০২৭ সালের ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ

৮

আজ দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক

৯

ডেঙ্গু প্রতিরোধই মোকাবিলার সবচেয়ে কার্যকর অস্ত্র: প্রধানমন্ত্রী

১০

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ৬

১১

অবশেষে বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা মালয়েশিয়ার

১২

পরিবেশ সুরক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২০ শিক্ষার্থীসহ নিহত ২১

১৪

ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণে নতুন অধ্যাদেশ জারি

১৫

শিক্ষাপ্রতিষ্ঠানে পূজার ছুটি শুরু, শনিবার খোলা সরকারি অফিস

১৬

দেশ গঠনে আপনাদের মতো মানুষের প্রয়োজন: তিন অনুপ্রেরণাদায়ীকে প্রধানমন্ত্রী

১৭

সৌদির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর ভবনে ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা

১৮

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

ঢাকা–রিয়াদ রুটে ৬১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ৯ হাজারের বেশি যাত্রী

২০