মেট্রো নিউজ ডেস্ক
৫ অগাস্ট ২০২৫, ৬:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২৮ জন

মানিক মিয়া এভিনিউতে গ্যাস বেলুন বিস্ফোরণে ১১ জন আহত

ভিডিও থেকে ছবি নেওয়া

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন দগ্ধ হয়েছেন।

তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। সোমবার (৫ আগস্ট) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, মনসুর ইসলাম (৩৭), আব্দুর রহমান মিশু (২৩), আশিক হোসেন আকাশ (২১), হাবিবুল্লাহ হাবিব (২৩), মেহরাজ হোসেন পলাশ (২১), মাহমুদুল হাসান রাহাত (২০), মাজহারুল ইসলাম (২৩), বেল্লাল হোসেন (৪৫), শরিফুল ইসলাম নয়ন (৩২), ইয়াছিন আরাফাত (১৭) ও আব্দুল্লাহ আল মিহাদ (১৭)।

দগ্ধরা জানান, গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত অনুষ্ঠানে গিয়েছিলেন তারা। এসময় শোভাবর্ধনের জন্য সেখান অনেক বেলুন ফোলানো ছিল। সেগুলো উপস্থিত সবার হাতে হাতে দেওয়া হচ্ছিল। তখনই একদল সেগুলো টানাটানি শুরু করে নিজের কাছে নেওয়ার চেষ্টা করে। তখনই ঘটে বিস্ফোরণ। ঝলসে যায় আশপাশের অন্তত ১১ জন।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দুপুরে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে দগ্ধ ১১ জন বার্ন ইনস্টিটিউটে এসেছেন। তাদের সবার হাত ও মুখ সামান্য দগ্ধ হয়েছে। তবে তাদের কারও অবস্থা গুরুতর নয়। সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী।

ঈদুল আজহায় দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

জিলহজের চাঁদ দেখা গেছে, ২৮ মে ঈদুল আজহা

মন্ত্রিসভা সম্প্রসারণের গুঞ্জন, আলোচনায় ৮ নেতা

শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি, ১৬ থেকে ২৩ দিনের অবকাশ

RainBet codes app and mobile guide for Aussie players

Bookmaker non AAMS in Italia: guida completa a bonus, pagamenti e sicurezza

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বিএনপির ‘লড়াই’ শুরু—প্রধানমন্ত্রী

রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ—প্রধানমন্ত্রী

১০

বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১১

হাম সংক্রমণে বেড়েছে মৃত্যু, একদিনে ১৭ জনের প্রাণহানি

১২

ডেমরা সার্কেলে বিশেষ অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার

১৩

সরকারের দুই মাসের সাফল্য: জনগণের আস্থা পুনরুদ্ধার

১৪

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধে ক্ষুব্ধ ইরান, আবারও ‘হরমুজ’ বন্ধের হুমকি

১৫

শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক

১৬

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ মরদেহ উদ্ধার

১৭

সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

১৮

জাপানে শ্রমশক্তি রপ্তানিতে এসএলভি নতুন দিগন্ত

১৯

ঈদে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় | কোথায় জানুন

২০