মেট্রো নিউজ অনলাইন ডেস্ক
৪ এপ্রিল ২০২৬, ৬:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক

ছবি সংগৃহীত

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও বিনিয়োগ পরিবেশ নিয়ে আলোচনা করতে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক বৈঠকে তাদের বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতা শোনেন। তিনি বিনিয়োগ ক্ষেত্রে সব ধরনের বাধা দূর করার আশ্বাস দেন।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রায় আড়াই ঘণ্টা ধরে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেটে সাংবাদিকদের ব্রিফ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অর্থমন্ত্রী বলেন, দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা হয়েছে। ব্যবসায়িক কার্যক্রমের সমস্যা ও সংকট চিহ্নিত করে তার সমাধান নিয়ে আলোচনা করা হয়। কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান দেওয়া হয়েছে এবং বাকিগুলো ধারাবাহিক আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।

বৈঠকের উদ্দেশ্য তুলে ধরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আলোচনার মূল লক্ষ্য ছিল একটি বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করা। বিনিয়োগের ক্ষেত্রে ব্যবসায়ীরা কোথায় বাধার সম্মুখীন হচ্ছেন, তা তিনি সরাসরি প্রধানমন্ত্রীকে জানান। তিনি আরও বলেন, সরকার দ্রুত এই বাধাগুলো দূর করতে কাজ করছে।

অর্থমন্ত্রী আরও বলেন, বন্ধ থাকা কারখানাগুলো পুনরায় চালু করার বিষয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে, বন্ধ থাকা সরকারি মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠানগুলো কীভাবে পুনরায় চালু করা যায়, সে বিষয়ে নির্দেশিকা নেওয়া হয়েছে। এছাড়া, নতুন প্রকল্পের পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া পুরোনো প্রকল্পগুলো পুনরুজ্জীবিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বোর্ড অফ ইনভেস্টমেন্টের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

এছাড়াও, দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার, অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর, বে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমান, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান আব্দুল মুক্তাদির, রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, র‍্যাগস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহানা রউফ চৌধুরী এবং এসিআই-এর ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি”

“আয়কর রিটার্নে ১০টি সাধারণ ভুল—জানুন কী কী”

রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি বৈঠক চলছে

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

তিন শর্ত মেনে পুনরায় লাইসেন্স পেল আদ্-দ্বীন হাসপাতাল

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল হবে শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন দিগন্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান মেনেই যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

শাপলা চত্বর হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই ২০২৬

১০

নতুন রাষ্ট্রপতি নির্বাচন, আলোচনায় যাঁরা

১১

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: দায়িত্ব গ্রহণ থেকে বিদায়ের গল্প

১২

৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু কবে, জানাল পিএসসি

১৩

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিদায়ের ইঙ্গিত, উত্তরসূরি নিয়ে জল্পনা

১৪

খালেদা জিয়ার কারাবন্দির ঘটনায় আলোচিত ফরিদা ইয়াসমিন এখনও গুরুত্বপূর্ণ পদে

১৫

আইন ভঙ্গের দায়ে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

১৬

সেনা আইনেই হবে মোজাফফর হোসেনের বিচার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

শতবর্ষের বিশ্বকাপ ২০৩০: কবে, কোথায় হবে?

১৮

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৯

২০২৬ বিশ্বকাপে কোন পুরস্কার পেলেন কোন তারকা

২০