
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
শনিবার (৩০ মে) সকালে তারেক রহমানের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতা এবং সর্বস্তরের নেতা ও কর্মীরা রাজধানীর জিয়াউর রহমানের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১১টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকার টিঅ্যান্ডটি খেলার মাঠের পাশে অভাবী মানুষের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদনের আগে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান একদলীয় শাসন থেকে গণতন্ত্রে উত্তরণের প্রতীক ছিলেন। জিয়াউর রহমানের আদর্শ ও দর্শন এই দেশে সর্বদা প্রাসঙ্গিক।
তিনি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এদিকে, জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপি ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আট দিনব্যাপী বিশেষ কর্মসূচির ঘোষণা দিয়েছে।
মন্তব্য করুন