মেট্রো নিউজ অনলাইন ডেস্ক
২৮ মার্চ ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

জ্বালানি খাতে স্বচ্ছতা ও তদারকি জোরদার করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এ উদ্যোগের মাধ্যমে অনিয়ম নিয়ন্ত্রণ, সঠিক পরিমাপে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষা করা সম্ভব হবে। দ্রুতই এ সিদ্ধান্ত বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে। চলমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রমের কার্যকর তত্ত্বাবধান ও সমন্বয় নিশ্চিত করাই এই সিদ্ধান্তের লক্ষ্য।

জ্বালানি ও খনিজ সম্পদ অধিদপ্তরের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে শুক্রবার (২৭ মার্চ) অনুষ্ঠিত এক অনলাইন বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি পেট্রোল পাম্পে একজন করে ট্যাগ অফিসার দায়িত্বে থাকবেন। বিপিসি (বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন) ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় নিজস্ব ট্যাগ অফিসার নিয়োগ করবে।

ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকা ব্যতীত জেলা ও বিভাগীয় শহরগুলোতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা তাদের আওতাধীন প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন করে সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দেবেন।

ট্যাগ অফিসাররা জ্বালানি ও খনিজ সম্পদ অধিদপ্তর এবং বিপিসির নির্ধারিত পদ্ধতি অনুযায়ী কাজ করবেন এবং মন্ত্রণালয়ে দৈনিক প্রতিবেদন পাঠাবেন। মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকল বিভাগ ও সংস্থাকে তথ্য আদান-প্রদান নিশ্চিত করতে অনুরোধ করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি”

“আয়কর রিটার্নে ১০টি সাধারণ ভুল—জানুন কী কী”

রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি বৈঠক চলছে

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

তিন শর্ত মেনে পুনরায় লাইসেন্স পেল আদ্-দ্বীন হাসপাতাল

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল হবে শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন দিগন্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান মেনেই যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

শাপলা চত্বর হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই ২০২৬

১০

নতুন রাষ্ট্রপতি নির্বাচন, আলোচনায় যাঁরা

১১

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: দায়িত্ব গ্রহণ থেকে বিদায়ের গল্প

১২

৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু কবে, জানাল পিএসসি

১৩

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিদায়ের ইঙ্গিত, উত্তরসূরি নিয়ে জল্পনা

১৪

খালেদা জিয়ার কারাবন্দির ঘটনায় আলোচিত ফরিদা ইয়াসমিন এখনও গুরুত্বপূর্ণ পদে

১৫

আইন ভঙ্গের দায়ে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

১৬

সেনা আইনেই হবে মোজাফফর হোসেনের বিচার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

শতবর্ষের বিশ্বকাপ ২০৩০: কবে, কোথায় হবে?

১৮

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৯

২০২৬ বিশ্বকাপে কোন পুরস্কার পেলেন কোন তারকা

২০