মেট্রো নিউজ
২ নভেম্বর ২০২৫, ১:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির প্রেস টিমের নেতৃত্বে সাংবাদিক ড. সালেহ শিবলী

সাংবাদিক ড. সালেহ শিবলী

এ্যাড: মোঃ আবদুর রহিম (রনি)
স্পেশাল করসপন্ডেট (মেট্রো নিউজ)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মূলধারার মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম ও তৃনমূলের সাথে যোগাযোগ সুসংহত করার লক্ষ্যে ও বিএনপির তথ্য ও প্রচার কার্যক্রমে গতি আনতে সাংবাদিক ড. সালেহ শিবলীকে প্রেস টিমের প্রধান হিসেবে দায়িত্ব দিয়েছে দলটি। দলীয় সূত্রে জানা গেছে, তার নেতৃত্বে প্রযুক্তি খাতে অভিজ্ঞ ও মেধাবী নেতাকর্মীদের সমন্বয়ে গঠন করা হচ্ছে একটি সক্রিয় মিডিয়া সেল।

গত ১৭ বছর ধরে জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একান্ত সহযোগী হিসেবে অত্যান্ত বিশ্বস্ততার সহিত সাংগঠনিক কাজ করে যাচ্ছেন। প্রচার বিমূখ সাংবাদিক ড. সালেহ শিবলী ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় দৈনিক বাংলাবাজার পত্রিকায় ক্যাম্পাস রিপোটার হিসেবে সাংবাদিকতার সঙ্গে যুক্ত হন। ছাত্র অবস্থায় পেশা হিসেবে সাংবাদিকতায় যুক্ত হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন লোক প্রশাসন বিভাগে। লোক প্রশাসন বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেছেন। তবে সাংবাদিকতা পেশা থেকে আর বিযুক্ত হওয়া হয়ে ওঠেনি। পর্যায়ক্রমে দৈনিক মানব জমিন, বেসরকারি সংবাদ সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি), রেডিও টুডে, চ্যানেল আইসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিটি শাখায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি বিভিন্ন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি ও ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও ড. সালেহ শিবলী ভারতের কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসে স্বল্পকালীন সময়ের জন্য ফার্স্ট সেক্রেটারি (প্রেস) হিসেবেও দায়িত্ব পালন করেন। জাপান থেকে কিতাকিযুশু ফোরাম অন এশিয়ান উইমেন (কেএফএডাব্লিউ) প্রকাশিত ম্যাগাজিন ‘এশিয়ান ব্রিজ’-এ বাংলাদেশে নারীর ক্ষমতায়ন নিয়ে তাঁর একাধিক নিবন্ধ প্রকাশিত হয়েছে এবং তিনি প্রবাসজীবনে লন্ডনের বাংলাভাষী টেলিভিশন ‘চ্যানেল এস’-এ নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। একইসঙ্গে তিনি গণমাধ্যম ও প্রশাসন সম্পর্কিত বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়া ভিত্তিক রাজনৈতিক গবেষণাধর্মী প্রতিষ্ঠান ‘সিডনি পলিসি অ্যান্ড এনালাইসিস সেন্টার (স্প্যাক)-এর নন-রেসিডেন্ট ফেলো হিসেবে কাজ করছেন। তৃণমূলের নেতাকর্মীরা মনে করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগামীর মেধাভিত্তিক রাষ্ট্র গঠনে সাংবাদিক ড. সালেহ শিবলী জোরালো ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি”

“আয়কর রিটার্নে ১০টি সাধারণ ভুল—জানুন কী কী”

রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি বৈঠক চলছে

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

তিন শর্ত মেনে পুনরায় লাইসেন্স পেল আদ্-দ্বীন হাসপাতাল

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল হবে শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন দিগন্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান মেনেই যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

শাপলা চত্বর হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই ২০২৬

১০

নতুন রাষ্ট্রপতি নির্বাচন, আলোচনায় যাঁরা

১১

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: দায়িত্ব গ্রহণ থেকে বিদায়ের গল্প

১২

৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু কবে, জানাল পিএসসি

১৩

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিদায়ের ইঙ্গিত, উত্তরসূরি নিয়ে জল্পনা

১৪

খালেদা জিয়ার কারাবন্দির ঘটনায় আলোচিত ফরিদা ইয়াসমিন এখনও গুরুত্বপূর্ণ পদে

১৫

আইন ভঙ্গের দায়ে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

১৬

সেনা আইনেই হবে মোজাফফর হোসেনের বিচার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

শতবর্ষের বিশ্বকাপ ২০৩০: কবে, কোথায় হবে?

১৮

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৯

২০২৬ বিশ্বকাপে কোন পুরস্কার পেলেন কোন তারকা

২০