
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো দক্ষিণ কার্যালয়ের ডেমরা সার্কেলের একটি বিশেষ অভিযানে ২,০০,০০০ (দুই লক্ষ) পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। অভিযান চলাকালে মাদক পরিবহন ও সরবরাহের সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, রাজধানীতে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে এবং মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
মন্তব্য করুন