
নীলফামারীর সৈয়দপুর রাজনৈতিক জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আওতাভুক্ত সৈয়দপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা আজ বুধবার (৪ সেপ্টেম্বর) শহরের ইকু হেরিটেজ রিসোর্টে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান সকাল দশটায় বেলুন ও কবুতর উড়িয়ে কর্মীসভায় উদ্বোধন করেন। সকাল ১০ টায় সৈয়দপুর পৌর কমিটির কর্মীসভা ও বিকাল ৩ টায় সৈয়দপুর উপজেলা কমিটির কর্মীসভা অনুষ্ঠিত। জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু কর্মীসভায় সঞ্চালনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বলেন, দেশ এখন নির্বাচনের রোড ম্যাপে। একদল বিভিন্ন অজুহাত দিয়ে নির্বাচনের কথা বলে পিআর ধোঁয়াশা তৈরি করে নির্বাচনকে বানচালের জন্য ষড়যন্ত্র করছে আবার তারাই ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে এবং নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। এরা মোনাফেক। তাদের সকল ষড়যন্ত্র জনগনকে সাথে নিয়ে আমরা রুখে দিব ইনশাআল্লাহ।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সমাজ সেবা সম্পাদক এস এম মামুন হাশেমী দিপু, কেন্দ্রীয় সংসদের সদস্য আমান উল্লাহ আমান, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহীন আকতার, সি: যুগ্ম সম্পাদন এরশাদ হোসেন পাপ্পু সহ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
নীলফামারী সৈয়দপুর প্রতিনিধি: মেট্রোনিউজ
মন্তব্য করুন