ডেস্ক রিপোর্ট
৩ জুলাই ২০২৫, ৯:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাত ১টার মধ্যে যেসব জেলায় বজ্রবৃষ্টির আভাস

আবহাওয়া অফিস জানিয়েছে, সাত জেলার ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে, চলতি জুলাই মাসে বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এক মাস মেয়াদি (জুলাই ২০২৫) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য দেওয়া হয়েছে।

আরও পড়ুন: হাসিনার পালিয়ে যাওয়ার ব্রেকিং দিয়ে পুরস্কার পেলেন শফিকুল

পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে কি না, তা স্পষ্টভাবে বলা হয়নি।

জুলাইয়ে ৫ থেকে ৬ দিন দেশের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি এবং বিদ্যুৎ চমকানোর সম্ভাবনার কথা বলা হয়েছে পূর্বাভাসে।

একই সঙ্গে এক থেকে দুই দফা বিচ্ছিন্নভাবে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। দিন ও রাতের তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে বলেও আভাস দেওয়া হয়েছে।

জুলাই মাসের প্রথমার্ধে মৌসুমি বৃষ্টির কারণে দেশের প্রধান নদনদীর পানিপ্রবাহ বাড়তে পারে। তবে মাসের দ্বিতীয়ার্ধে নদনদীতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর

আটক ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না দেখালে ‘গুম’ হিসেবে গণ্য হবে: চিফ প্রসিকিউটর

একরামুল হত্যা: ট্রাইব্যুনালে হাজির ৩ সেনা কর্মকর্তা

সংঘাত নয়, সমঝোতায় দেশ এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন দুয়ার, কাটেনি পুরোনো শঙ্কা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি তারেক রহমান

পঁচা শামুকে পা কাটবে, টেরও পাবেন না: জামায়াত আমির

জাতিসংঘের নতুন বিশ্বমানচিত্রে বাংলাদেশের কী পরিবর্তন হচ্ছে?

২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক

১০

নারীদের নিরাপদ যাতায়াতে চালু হলো পিংক বাস: উদ্বোধন সড়কমন্ত্রীর

১১

উন্নয়নের ধারাবাহিকতায় বিএনপি সরকারের ওপর আস্থা রাখুন: প্রধানমন্ত্রী

১২

অজিদের ডেরায় টাইগারদের ঐতিহাসিক টেস্ট জয়

১৩

শিক্ষকতা থেকে বঙ্গভবন—মির্জা ফখরুলের দীর্ঘ পথচলা

১৪

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করে মনোনয়নপত্র জমা বিএনপির

১৫

এসএসসি-সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১৬

রাষ্ট্রপতি পদে ফখরুলের নাম চূড়ান্ত করেছে বিএনপি

১৭

একদিকে ‘হাসিনা কার্ড’ খেলবেন আবার বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

“আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান”

২০