
প্রধান উপদেষ্টার ঘোষিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ নির্বাচনমুখী হলে নির্বাচন পেছানোর সুযোগ নেই, বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৬ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরের কৃষি বাজার পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
মোহাম্মদপুর ও মিরপুরে চাঁদাবাজি সাধারণ ঘটনা স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে চাঁদাবাজই হোক না কেন তাকে ছাড় দেওয়া হবে না।
নির্বাচন সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত তারিখ অনুসারেই নির্বাচন অনুষ্ঠিত হবে। স্যার যা বলেছেন তার উপর আমাদের কোনও বক্তব্য নেই।
তিনি বলেন, ক্ষমতা জনগণের হাতে, জনগণ যদি নির্বাচনমুখী হয়, তাহলে কেউ নির্বাচন থামাতে পারবে না।
এই সময় একজন সাংবাদিক স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলেন, একজন উপদেষ্টাকে ঘিরে চাঁদাবাজির বিভিন্ন অভিযোগ আসছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি মন্তব্য করতে রাজি হননি।
মন্তব্য করুন