
ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসসহ বেশ কয়েকটি দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। অবরোধের ফলে ঢাকা-চট্টগ্রামগামী উভয় লেনে যানজটের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ১২:৩০ টা থেকে তারা মহাসড়কের ফেনী মহিপাল ফ্লাইওভারের উত্তর পাশে অবস্থান নেন।
জানা গেছে, স্থায়ী ক্যাম্পাসের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস পরিষেবা, ছাত্র রাজনীতি নিষিদ্ধকরণ এবং ট্রাস্টি বোর্ড পরিবর্তনসহ বেশ কয়েকটি দাবিতে শহরের হাজারী রোড দিয়ে মিছিল করে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বিক্ষোভকারীরা। এ সময় তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
মন্তব্য করুন