মেট্রো নিউজ ডেস্ক
৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৯৪ জন

আজ থেকে একাদশ শ্রেণিতে ভর্তি শুরু, ফি সর্বোচ্চ ৮,৫০০ টাকা

ছবি সংগৃহীত

চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য তিন ধাপের আবেদন প্রক্রিয়ার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলের ভিত্তিতে কলেজে নির্বাচিতদের চূড়ান্ত ভর্তি আজ থেকে শুরু হয়েছে। এই প্রক্রিয়া ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

শনিবার (৬ সেপ্টেম্বর) একাদশ শ্রেণির ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তথ্য দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে যারা নিশ্চিত হয়েছেন তাদের নিজ নিজ কলেজে গিয়ে চূড়ান্ত ভর্তির জন্য ফি প্রদান করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের নির্বাচন বা মাইগ্রেশন ফলাফলের পিডিএফ ভর্তির ওয়েবসাইটে লগ ইন করে ডাউনলোড করা যাবে। এই কপিটি নিয়ে কলেজে গেলে এবং ফি প্রদান করলে ভর্তি সম্পন্ন হবে। ভর্তির পর একাদশ শ্রেণিতে ১৫ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে।

ভর্তি ফি এবং সেশন চার্জ

চলতি বছরের ভর্তি নীতিমালা অনুসারে, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ও ইংরেজি ভার্সনের জন্য ৫,০০০ টাকা, মহানগরীতে (ঢাকা বাদে) বাংলা ও ইংরেজি ভার্সনের জন্য ৩,০০০ টাকা, জেলায় ২,০০০ টাকা এবং উপজেলা ও মফস্বলে ১,৫০০ টাকা।

এমপিওভুক্ত নয় এমন প্রতিষ্ঠানের জন্য ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সনের জন্য ৭,৫০০ টাকা, মহানগরীতে (ঢাকা বাদে) বাংলা ভার্সনের জন্য ৮,৫০০ টাকা, মহানগরীতে (ঢাকা বাদে) বাংলা ভার্সনের জন্য ৫,০০০ টাকা এবং ইংরেজি ভার্সনের জন্য ৬,০০০ টাকা, জেলায় বাংলা ভার্সনের জন্য ৩,০০০ টাকা এবং ইংরেজি ভার্সনের জন্য ২,৫০০ টাকা এবং উপজেলা ও মফস্বলে বাংলা ভার্সনের জন্য ২,৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনের জন্য ৩,০০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

ভর্তির পর কলেজ পরিবর্তনের নিয়ম

সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পূর্বানুমতি ছাড়া একাদশ শ্রেণীতে ভর্তির পর কোনও শিক্ষার্থীকে ছাড়পত্র (টিসি) দেওয়া যাবে না। বোর্ডের পূর্বানুমতি ছাড়া কোনও শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত ছাড়পত্রের ভিত্তিতে ভর্তি করা যাবে না।

ছাড়পত্র (টিসি) এর মাধ্যমে ভর্তির ক্ষেত্রে, কলেজ বা সমমানের প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তির ১৫ দিনের মধ্যে নিবন্ধন ফি সহ প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে জমা দিতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী।

ঈদুল আজহায় দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

জিলহজের চাঁদ দেখা গেছে, ২৮ মে ঈদুল আজহা

মন্ত্রিসভা সম্প্রসারণের গুঞ্জন, আলোচনায় ৮ নেতা

শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি, ১৬ থেকে ২৩ দিনের অবকাশ

RainBet codes app and mobile guide for Aussie players

Bookmaker non AAMS in Italia: guida completa a bonus, pagamenti e sicurezza

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বিএনপির ‘লড়াই’ শুরু—প্রধানমন্ত্রী

রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ—প্রধানমন্ত্রী

১০

বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১১

হাম সংক্রমণে বেড়েছে মৃত্যু, একদিনে ১৭ জনের প্রাণহানি

১২

ডেমরা সার্কেলে বিশেষ অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার

১৩

সরকারের দুই মাসের সাফল্য: জনগণের আস্থা পুনরুদ্ধার

১৪

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধে ক্ষুব্ধ ইরান, আবারও ‘হরমুজ’ বন্ধের হুমকি

১৫

শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক

১৬

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ মরদেহ উদ্ধার

১৭

সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

১৮

জাপানে শ্রমশক্তি রপ্তানিতে এসএলভি নতুন দিগন্ত

১৯

ঈদে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় | কোথায় জানুন

২০