আন্তর্জাতিক ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৫৪ জন

আন্তর্জাতিক বাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। ক্রমবর্ধমান এই ঊর্ধ্বগতির কারণে বৈশ্বিক অর্থনীতিতে নতুন চাপ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ওপেক প্লাস প্রত্যাশার তুলনায় ধীরগতিতে তেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ব্রেন্ট ক্রুডের দাম ৩৫ সেন্ট বেড়ে প্রতি ব্যারেল ৬৬ দশমিক ৩৭ ডলার এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ৩২ সেন্ট বেড়ে ৬২ দশমিক ৫৮ ডলারে পৌঁছায়।

রোববার ওপেক প্লাস জানিয়েছে, অক্টোবর থেকে তারা দৈনিক মাত্র ১ লাখ ৩৭ হাজার ব্যারেল উৎপাদন বাড়াবে। এর আগে আগস্ট ও সেপ্টেম্বরে মাসে গড়ে ৫ লাখ ৫৫ হাজার ব্যারেল করে উৎপাদন বাড়ানো হয়েছিল। বিশ্লেষকরা এবার আরও বেশি বৃদ্ধির আশা করেছিলেন।

এদিকে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার সম্ভাবনা নিয়েও বাজারে সরবরাহ ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপ এ বিষয়ে আলোচনা চালাচ্ছে।

বিশ্লেষকদের মতে, নতুন নিষেধাজ্ঞা রাশিয়ার তেল রপ্তানি কমিয়ে দিতে পারে, যা দাম আরও বাড়াতে সহায়ক হবে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে সুদের হার কমানোর সম্ভাবনাও তেলের চাহিদা বাড়াতে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্র : রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী।

ঈদুল আজহায় দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

জিলহজের চাঁদ দেখা গেছে, ২৮ মে ঈদুল আজহা

মন্ত্রিসভা সম্প্রসারণের গুঞ্জন, আলোচনায় ৮ নেতা

শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি, ১৬ থেকে ২৩ দিনের অবকাশ

RainBet codes app and mobile guide for Aussie players

Bookmaker non AAMS in Italia: guida completa a bonus, pagamenti e sicurezza

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বিএনপির ‘লড়াই’ শুরু—প্রধানমন্ত্রী

রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ—প্রধানমন্ত্রী

১০

বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১১

হাম সংক্রমণে বেড়েছে মৃত্যু, একদিনে ১৭ জনের প্রাণহানি

১২

ডেমরা সার্কেলে বিশেষ অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার

১৩

সরকারের দুই মাসের সাফল্য: জনগণের আস্থা পুনরুদ্ধার

১৪

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধে ক্ষুব্ধ ইরান, আবারও ‘হরমুজ’ বন্ধের হুমকি

১৫

শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক

১৬

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ মরদেহ উদ্ধার

১৭

সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

১৮

জাপানে শ্রমশক্তি রপ্তানিতে এসএলভি নতুন দিগন্ত

১৯

ঈদে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় | কোথায় জানুন

২০