মেট্রো নিউজ ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৫, ২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪১ জন

সাত কলেজ শিক্ষার্থীদের কঠোর কর্মসূচির আল্টিমেটাম

ছবি সংগৃহীত

ঢাকার সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করে অধ্যাদেশ জারির জন্য সময় বেঁধে দিয়েছেন প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা।

সাত কলেজের শিক্ষার্থীরা তাদের দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। দাবিগুলো পূরণ না হলে তারা কঠোর কর্মসূচিতে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে সমস্যা সমাধানের আশ্বাস মিললেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এবার দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা।

আগামী সোমবারের (২২ সেপ্টেম্বর) মধ্যে এ অধ্যাদেশ জারি না হলে কঠোর কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা কলেজের শহিদ মিনারের সামনে এক সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
এর আগে, সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করার পক্ষে বিভিন্ন স্লোগান দেন তারা। এ সময় সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করার অধ্যাদেশ জারির মাধ্যমে বিদ্যমান সমস্যা নিরসন করতে হবে বলেও উল্লেখ করেন শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে শিক্ষকদের সমালোচনা করে শিক্ষার্থীরা বলেন, ২০১৭ সালের পর যে শিক্ষকরা কখনও শিক্ষার্থীদের পাশে ছিল না, এখন সাত কলেজের সমস্যা নিরসনের দিকে এগোলে তারা বাধা দেয়ার চেষ্টা করছেন।

এ সময় অধ্যাদেশ ছাড়া কোনো চূড়ান্ত সমাধান হবে না বলেও উল্লেখ করেন তারা।

এছাড়া, আন্দোলনে গেলে শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল খারাপ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তোলেন সাত কলেজের শিক্ষার্থীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী।

ঈদুল আজহায় দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

জিলহজের চাঁদ দেখা গেছে, ২৮ মে ঈদুল আজহা

মন্ত্রিসভা সম্প্রসারণের গুঞ্জন, আলোচনায় ৮ নেতা

শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি, ১৬ থেকে ২৩ দিনের অবকাশ

RainBet codes app and mobile guide for Aussie players

Bookmaker non AAMS in Italia: guida completa a bonus, pagamenti e sicurezza

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বিএনপির ‘লড়াই’ শুরু—প্রধানমন্ত্রী

রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ—প্রধানমন্ত্রী

১০

বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১১

হাম সংক্রমণে বেড়েছে মৃত্যু, একদিনে ১৭ জনের প্রাণহানি

১২

ডেমরা সার্কেলে বিশেষ অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার

১৩

সরকারের দুই মাসের সাফল্য: জনগণের আস্থা পুনরুদ্ধার

১৪

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধে ক্ষুব্ধ ইরান, আবারও ‘হরমুজ’ বন্ধের হুমকি

১৫

শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক

১৬

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ মরদেহ উদ্ধার

১৭

সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

১৮

জাপানে শ্রমশক্তি রপ্তানিতে এসএলভি নতুন দিগন্ত

১৯

ঈদে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় | কোথায় জানুন

২০