
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ৯ দিনের মার্কিন সফরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগদান শেষে ঢাকায় ফিরেছেন। আজ (২ অক্টোবর) বৃহস্পতিবার সকাল ৯টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
এর আগে, প্রধান উপদেষ্টা বুধবার বাংলাদেশ সময় সকাল ৯:১০ মিনিটে নিউইয়র্ক ত্যাগ করেন। এ সময় জন এফ. কেনেডি বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। প্রধান উপদেষ্টার সাথে ছিলেন দেশের শীর্ষ রাজনৈতিক দলের নেতারা।
সফরকালে, প্রধান উপদেষ্টা জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত সামাজিক ব্যবসা, যুব ও প্রযুক্তি শীর্ষক একটি উচ্চ পর্যায়ের পার্শ্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন। এ ছাড়া তিনি ১১টি দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিভিন্ন সংস্থার প্রধানদের সাথে সাক্ষাৎ করেন।
মন্তব্য করুন