মেট্রো নিউজ অনলাইন ডেস্ক
৭ সেপ্টেম্বর ২০২৬, ১:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

একরামুল হত্যা: ট্রাইব্যুনালে হাজির ৩ সেনা কর্মকর্তা

কক্সবাজারের টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক সাংসদ আবদুর রহমান বদি এবং তিন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

সোমবার সকালে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এর আগে গত ২৫ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সাবেক সাংসদ আবদুর রহমান বদি এবং তিন সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুব আলম, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ ও কর্নেল (অব.) আনোয়ার লতিফ খানের গ্রেপ্তার ও কারাদণ্ডের নির্দেশ দেয়।

একই মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাত অভিযুক্তের আত্মসমর্পণের দাবিতে সংবাদপত্রে বিজ্ঞাপন প্রকাশের নির্দেশ দেওয়া হয়।

এদিকে, অভিযুক্তরা একরামুল হত্যা মামলাটি ট্রাইব্যুনাল থেকে বিচারিক আদালতে স্থানান্তরের আবেদন করেছেন।

২০১৮ সালের ২৬ মে রাতে র‍্যাবের সঙ্গে এক কথিত ‘বন্দুকযুদ্ধে’ একরামুল হক নিহত হন। তিনি টানা ১২ বছর টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। হত্যাকাণ্ডের পর একটি মোবাইল ফোনের কথোপকথন (অডিও ক্লিপ) ফাঁস হয়ে গেলে এই বিচারবহির্ভূত হত্যাকাণ্ডটি দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-জাপান বৈঠকে জ্বালানি, প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতায় জোর

১

দুই মন্ত্রীর পদত্যাগের দাবিতে শাহবাগে গণবিক্ষোভ করবে এনসিপি

২

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর শঙ্কা, আঘাত হানতে পারে যেসব এলাকায়

৩

নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে বিএনপি: জামায়াতের আমির

৪

চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৫

প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ার আশা টোকিওর

৬

ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় গণমাধ্যমেরও ভূমিকা ছিল: জামায়াত আমীর

৭

২০২৭ সালের ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ

৮

আজ দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক

৯

ডেঙ্গু প্রতিরোধই মোকাবিলার সবচেয়ে কার্যকর অস্ত্র: প্রধানমন্ত্রী

১০

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ৬

১১

অবশেষে বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা মালয়েশিয়ার

১২

পরিবেশ সুরক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২০ শিক্ষার্থীসহ নিহত ২১

১৪

ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণে নতুন অধ্যাদেশ জারি

১৫

শিক্ষাপ্রতিষ্ঠানে পূজার ছুটি শুরু, শনিবার খোলা সরকারি অফিস

১৬

দেশ গঠনে আপনাদের মতো মানুষের প্রয়োজন: তিন অনুপ্রেরণাদায়ীকে প্রধানমন্ত্রী

১৭

সৌদির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর ভবনে ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা

১৮

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

ঢাকা–রিয়াদ রুটে ৬১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ৯ হাজারের বেশি যাত্রী

২০