
আগামী বছরের (২০২৬) এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসের সকল বিষয়ে পূর্ণকালীন এবং পূর্ণ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাগুলো ঐ বছরের মে-জুন মাসে অনুষ্ঠিত হবে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) থেকে এ সংক্রান্ত একটি চিঠি শনিবার (২৩ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
চিঠিতে বলা হয়েছে যে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম ২০২৪ সালের আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়েছে। এই শিক্ষার্থীরা ২০২৬ সালের মে-জুন মাসে অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করবে।
চিঠিতে আরও বলা হয়েছে যে, ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক নির্ধারিত পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে সকল বিষয়ে পূর্ণকালীন এবং পূর্ণ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন