নিউজ ডেস্ক: মেট্রো নিউজ
২৫ জানুয়ারী ২০২৬, ২:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডাকসু প্রতিনিধিদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে উদ্বেগ, প্রক্টরের কাছে স্মারকলিপি ছাত্রদলের

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্ষুদ্র ও ভাসমান দোকান ঘিরে চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। সংগঠনটির দাবি, কতিপয় বিতর্কিত ডাকসু প্রতিনিধি ও প্রশাসনের কিছু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে একটি সিন্ডিকেট গড়ে উঠেছে, যা ক্যাম্পাসের শান্ত পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগপত্র দেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
অভিযোগপত্রে বলা হয়, গত সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত বিতর্কিত ডাকসু নির্বাচনের পর থেকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গড়ে ওঠা ক্ষুদ্র ও ভাসমান দোকানকে কেন্দ্র করে একাধিক অনিয়মের অভিযোগ উঠে আসে। শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষ থেকে দাবি করা হয়, একটি নির্দিষ্ট সিন্ডিকেটের বাইরে থাকা দোকানগুলো ভাঙচুর ও উচ্ছেদের শিকার হচ্ছে।
ছাত্রদলের অভিযোগ, এসব অভিযোগ সামনে এলে সংশ্লিষ্ট ডাকসু প্রতিনিধিরা বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাকর্মীদের জড়িয়ে ভুয়া চাঁদাবাজির অভিযোগ তুলে অনলাইন ও অফলাইনে বিভ্রান্তি ছড়াচ্ছে। এতে ক্যাম্পাসে সহিংস পরিস্থিতি ও মব তৈরির আশঙ্কা তৈরি হয়েছে।
সংগঠনটি আরও জানায়, ৫ আগস্টের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের বাস্তবতা না থাকলেও সম্প্রতি একটি পুরোনো ভিডিও কাটছাঁট করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে অপপ্রচার চালানো হয়েছে, যা তারা উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করছে।
এ প্রেক্ষাপটে ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ রক্ষায় দুই দফা দাবি উত্থাপন করেছে ছাত্রদল। দাবিগুলো হলো—
১) ক্যাম্পাসে ক্ষুদ্র ব্যবসা ও দোকান পরিচালনার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সুস্পষ্ট নীতিমালা প্রকাশ ও তা বাস্তবায়ন নিশ্চিত করা;
২) চাঁদাবাজি, দোকান ভাঙচুর ও উচ্ছেদের অভিযোগে জড়িত ব্যক্তিদের পরিচয় নির্বিশেষে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ।
ছাত্রদল জানায়, আজ রাত ৮টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সুস্পষ্ট ব্যাখ্যা এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে তারা আইনগত পদক্ষেপ নিতে বাধ্য হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর

আটক ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না দেখালে ‘গুম’ হিসেবে গণ্য হবে: চিফ প্রসিকিউটর

একরামুল হত্যা: ট্রাইব্যুনালে হাজির ৩ সেনা কর্মকর্তা

সংঘাত নয়, সমঝোতায় দেশ এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন দুয়ার, কাটেনি পুরোনো শঙ্কা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি তারেক রহমান

পঁচা শামুকে পা কাটবে, টেরও পাবেন না: জামায়াত আমির

জাতিসংঘের নতুন বিশ্বমানচিত্রে বাংলাদেশের কী পরিবর্তন হচ্ছে?

২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক

১০

নারীদের নিরাপদ যাতায়াতে চালু হলো পিংক বাস: উদ্বোধন সড়কমন্ত্রীর

১১

উন্নয়নের ধারাবাহিকতায় বিএনপি সরকারের ওপর আস্থা রাখুন: প্রধানমন্ত্রী

১২

অজিদের ডেরায় টাইগারদের ঐতিহাসিক টেস্ট জয়

১৩

শিক্ষকতা থেকে বঙ্গভবন—মির্জা ফখরুলের দীর্ঘ পথচলা

১৪

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করে মনোনয়নপত্র জমা বিএনপির

১৫

এসএসসি-সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১৬

রাষ্ট্রপতি পদে ফখরুলের নাম চূড়ান্ত করেছে বিএনপি

১৭

একদিকে ‘হাসিনা কার্ড’ খেলবেন আবার বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

“আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান”

২০