মেট্রো নিউজ ডেস্ক
২৪ অগাস্ট ২০২৫, ৭:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪৪ জন

বিএনপি নেতা ফজলুর রহমানকে শোকজ

অ্যাডভোকেট ফজলুর রহমান

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্যের জন্য বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে নোটিশটি পাঠানো হয়।

নোটিশে যথাযথ কারণ উল্লেখ করে আগামী ২৪ ঘন্টার মধ্যে লিখিত জবাব জমা দিতে বলা হয়েছে।

বিএনপির মিডিয়া সেল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে, একটি টিভি চ্যানেলের টকশোতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এর সহযোগী সংগঠনগুলিকে দায়ী করেছিলেন। তার ভাষায়, এটি কোনও সাধারণ রাজনৈতিক ঘটনা নয়, বরং একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র, যার মূল পরিকল্পনাকারী হলো ‘কালো শক্তি’ জামাত।

তিনি দাবি করেন যে বাংলাদেশ ছাত্রশিবির দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ধ্বংস করার ষড়যন্ত্র করে আসছে। এছাড়াও, ফজলুর রহমান আরও বলেন, ‘যারা ৫ আগস্টের ঘটনা ঘটিয়েছে, সেই কালো শক্তির নাম জামায়াতে ইসলাম, তাদের নেতৃত্বাধীন শক্তির নাম ইসলামী ছাত্র শিবির। সারজিস আলমরা, যারা ওই (অভ্যুত্থানে) অংশগ্রহণ করছে, ৫ আগস্টের অভিনেতা, আমি তাদের আর নেতা বলতে চাই না, আমি তাদের অভিনেতা বলব। আমরা ভেবেছিলাম আল-বদর, আল-শামস, জামায়াতে ইসলাম ৫৪ বছর পর তাদের পূর্বপুরুষদের পরাজয়ের দুঃখ ভুলে গেছে। কিন্তু না, সেই পরাজয়ের দুঃখ তাদের কাছে দ্বিগুণ আকারে এসেছে।’

তিনি আরও বলেন, ‘ষড়যন্ত্র’ করে দেশে জামায়াত প্রতিষ্ঠিত হয়েছিল, এবং তাদের পিছনে একটি ‘আন্তর্জাতিক ষড়যন্ত্র’ রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী।

ঈদুল আজহায় দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

জিলহজের চাঁদ দেখা গেছে, ২৮ মে ঈদুল আজহা

মন্ত্রিসভা সম্প্রসারণের গুঞ্জন, আলোচনায় ৮ নেতা

শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি, ১৬ থেকে ২৩ দিনের অবকাশ

RainBet codes app and mobile guide for Aussie players

Bookmaker non AAMS in Italia: guida completa a bonus, pagamenti e sicurezza

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বিএনপির ‘লড়াই’ শুরু—প্রধানমন্ত্রী

রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ—প্রধানমন্ত্রী

১০

বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১১

হাম সংক্রমণে বেড়েছে মৃত্যু, একদিনে ১৭ জনের প্রাণহানি

১২

ডেমরা সার্কেলে বিশেষ অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার

১৩

সরকারের দুই মাসের সাফল্য: জনগণের আস্থা পুনরুদ্ধার

১৪

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধে ক্ষুব্ধ ইরান, আবারও ‘হরমুজ’ বন্ধের হুমকি

১৫

শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক

১৬

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ মরদেহ উদ্ধার

১৭

সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

১৮

জাপানে শ্রমশক্তি রপ্তানিতে এসএলভি নতুন দিগন্ত

১৯

ঈদে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় | কোথায় জানুন

২০