
বাংলাদেশ সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টার কিছু আগে গুলশানের ফিরোজায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে তার বাসায় গিয়েছেন।
এর আগে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন সন্ধ্যা ৬:১৫ মিনিটে খালেদা জিয়ার বাসভবনে প্রবেশ করেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বাংলাদেশ সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে তার বাসভবন পরিদর্শন করেছেন।
শনিবার দুপুরের দিকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী একটি বিশেষ পাকিস্তানি বিমানে ঢাকায় পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। ঢাকায় পৌঁছানোর পর ইসহাক দার বিএনপি, জামায়াত এবং এনসিপি নেতাদের সাথে বৈঠক করেন।
মন্তব্য করুন