মেট্রো নিউজ ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৫, ৯:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫৮ জন

এনসিপি থেকে পদত্যাগ করলেন দুই প্রাক্তন সেনা কর্মকর্তা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দুই প্রাক্তন সেনা কর্মকর্তা। বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এ তথ্য জানান।  তারা জানান, দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও নেতৃত্বের সিদ্ধান্তে আস্থাহীনতার কারণেই এ পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মেজর (অব.) আব্দুল্লাহ আল মাহমুদ এবং কেন্দ্রীয় সদস্য মেজর (অব.) মোহাম্মদ সালাহউদ্দিন পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন আব্দুল্লাহ আল মাহমুদ। তিনি গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুরের একাংশ) আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হওয়ার ঘোষণাও দিয়েছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আব্দুল্লাহ আল মাহমুদ উল্লেখ করেন, তিনি এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক পদ থেকে অবিলম্বে পদত্যাগ করছেন। একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে তিনি এমন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে থাকতে চান না, যেখানে শীর্ষ নেতৃত্বের কিছু সদস্য নিয়মিতভাবে সেনাবাহিনী ও প্রাক্তন সেনাসদস্যদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন এবং শত্রুভাবাপন্ন অবস্থান নেন।

তিনি আরও দাবি করেন, বিষয়টি নেতৃত্বকে একাধিকবার জানানো হলেও কোনো সংশোধনীমূলক পদক্ষেপ নেওয়া হয়নি। বরং তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হয়েছে এবং বিভিন্ন মামলার সঙ্গে জড়ানোর চেষ্টা করা হয়েছে।

রাজনীতি ও আসন্ন নির্বাচনের প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে গাজীপুর-৩ আসনে তিনি সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যম তাকে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে উল্লেখ করেছে। আসন্ন নির্বাচনে তার ভূমিকা নিয়ে যথাসময়ে সিদ্ধান্ত জানাবেন বলেও উল্লেখ করেন তিনি।

এ প্রসঙ্গে এনসিপির আরেক যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের বলেন, “গণমাধ্যম মারফত তাদের পদত্যাগের ঘোষণা জেনেছি। আব্দুল্লাহ আল মাহমুদের বিরুদ্ধে কিছু অভিযোগ ছিল, যা তদন্ত ও পর্যালোচনার পর্যায়ে ছিল। আমরা সব সময় নিরপেক্ষভাবে সহযোগিতা করব বলে জানিয়েছি। এই অবস্থায় দলের সঙ্গে আলোচনা না করেই হঠাৎ পদত্যাগের ঘোষণা দেওয়া হয়েছে। এটি পরায়ণপর মনোভাবের বহিঃপ্রকাশ বলে আমার কাছে মনে হয়েছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী।

ঈদুল আজহায় দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

জিলহজের চাঁদ দেখা গেছে, ২৮ মে ঈদুল আজহা

মন্ত্রিসভা সম্প্রসারণের গুঞ্জন, আলোচনায় ৮ নেতা

শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি, ১৬ থেকে ২৩ দিনের অবকাশ

RainBet codes app and mobile guide for Aussie players

Bookmaker non AAMS in Italia: guida completa a bonus, pagamenti e sicurezza

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বিএনপির ‘লড়াই’ শুরু—প্রধানমন্ত্রী

রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ—প্রধানমন্ত্রী

১০

বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১১

হাম সংক্রমণে বেড়েছে মৃত্যু, একদিনে ১৭ জনের প্রাণহানি

১২

ডেমরা সার্কেলে বিশেষ অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার

১৩

সরকারের দুই মাসের সাফল্য: জনগণের আস্থা পুনরুদ্ধার

১৪

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধে ক্ষুব্ধ ইরান, আবারও ‘হরমুজ’ বন্ধের হুমকি

১৫

শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক

১৬

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ মরদেহ উদ্ধার

১৭

সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

১৮

জাপানে শ্রমশক্তি রপ্তানিতে এসএলভি নতুন দিগন্ত

১৯

ঈদে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় | কোথায় জানুন

২০