
জাতি গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। শিক্ষকরা সেই মেরুদণ্ড গঠনের মহান দায়িত্ব পালন করেন। তারা বুদ্ধিবৃত্তিক বিকাশ, নৈতিক শিক্ষা সহ একটি সুন্দর জীবন গঠনের পথ দেখান। এজন্যই শিক্ষকদের মানুষ গড়ার কারিগরও বলা হয়। আজকের দিনটি সেই শিক্ষকদের জন্য।
আজ (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস। ১৯৯৫ সাল থেকে জাতিসংঘের সংস্থা ইউনেস্কোর সদস্য প্রতিটি দেশে এই দিনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়ে আসছে। শিক্ষকদের সম্মান রক্ষা এবং সমাজে তাদের অবদান স্মরণ করার জন্য এই দিনটি পালিত হয়।
এদিকে, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রতি বছর এই দিনটি পালিত হয়। বিশ্ব শিক্ষক দিবস বেশ কয়েক বছর ধরে আনুষ্ঠানিকভাবে পালিত হয়ে আসছে।
১৯৯৩ সালে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ২৬তম সাধারণ সম্মেলনে ৫ অক্টোবরকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর, ১৯৯৪ সালে প্রথমবারের মতো দিবসটি পালিত হয়। ১৯৯৫ সাল থেকে বিভিন্ন দেশে ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালিত হয়ে আসছে। ইউনেস্কোর অনুমোদনক্রমে, প্রতি বছর দিবসটি ভিন্ন ভিন্ন প্রতিপাদ্য নিয়ে পালিত হয়ে আসছে।
মন্তব্য করুন