মেট্রোনিউজ প্রতিবেদক
২১ জানুয়ারী ২০২৬, ৯:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৬ জন

বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ

বিএনপিতে যোগদান করেছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও সংবিধান প্রণয়ন কমিটির সদস্য অধ্যাপক আবু সাইয়িদ। বুধবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপির সদস্যপদ গ্রহণ করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন অধ্যাপক আবু সাইয়িদ।
অধ্যাপক আবু সাইয়িদ বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একজন সদস্য ছিলেন। তিনি পাবনা-১ আসন থেকে ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ এবং ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময় তিনি তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক জীবনে বিভিন্ন সময় বিভিন্ন দল থেকে নির্বাচনে অংশ নিয়েছেন অধ্যাপক সাইয়িদ। ১৯৯১ সালে পঞ্চম সংসদ নির্বাচনে বাকশালের প্রার্থী, ২০০১ সালে আওয়ামী লীগের প্রার্থী, ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এবং ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে গণফোরামের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।
বিএনপিতে যোগদানের বিষয়ে অধ্যাপক আবু সাইয়িদ বলেন, দেশে ক্রমবর্ধমান উগ্রবাদের উত্থান তাকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে তিনি মনে করেন, বর্তমান প্রেক্ষাপটে বিএনপিই একমাত্র দল যাকে এগিয়ে নেওয়া প্রয়োজন। সে কারণেই তিনি বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও জানান, আসন্ন নির্বাচনে তিনি পাবনা-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন চালিয়ে যাওয়ার বিষয়েও তিনি প্রস্তুত রয়েছেন বলে জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী।

ঈদুল আজহায় দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

জিলহজের চাঁদ দেখা গেছে, ২৮ মে ঈদুল আজহা

মন্ত্রিসভা সম্প্রসারণের গুঞ্জন, আলোচনায় ৮ নেতা

শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি, ১৬ থেকে ২৩ দিনের অবকাশ

RainBet codes app and mobile guide for Aussie players

Bookmaker non AAMS in Italia: guida completa a bonus, pagamenti e sicurezza

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বিএনপির ‘লড়াই’ শুরু—প্রধানমন্ত্রী

রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ—প্রধানমন্ত্রী

১০

বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১১

হাম সংক্রমণে বেড়েছে মৃত্যু, একদিনে ১৭ জনের প্রাণহানি

১২

ডেমরা সার্কেলে বিশেষ অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার

১৩

সরকারের দুই মাসের সাফল্য: জনগণের আস্থা পুনরুদ্ধার

১৪

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধে ক্ষুব্ধ ইরান, আবারও ‘হরমুজ’ বন্ধের হুমকি

১৫

শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক

১৬

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ মরদেহ উদ্ধার

১৭

সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

১৮

জাপানে শ্রমশক্তি রপ্তানিতে এসএলভি নতুন দিগন্ত

১৯

ঈদে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় | কোথায় জানুন

২০