মেট্রো নিউজ ডেস্ক
১০ অগাস্ট ২০২৫, ৪:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজধানীতে দুর্ধর্ষ ধাক্কামারা চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁও থানাধীন একটি শপিংমলে অভিযান চালিয়ে দুর্ধর্ষ ধাক্কামারা চক্রের সক্রিয় দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১০ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন লিমা আক্তার (২২) এবং শাহনাজ বেগম (৪২)।

এর আগে গত শুক্রবার রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছিল।

মুহাম্মদ তালেবুর রহমান জানান, শপিং মলের ৭ম তলায় লিফটের সামনে এক নারীকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে ফেলে তার ভ্যানিটি ব্যাগ থেকে ৪০,০০০ টাকা নগদ চুরি করে নিয়ে যায় ওই দুই নারী। এ সময় বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী তার স্বামীর সাথে চিৎকার করলে নিরাপত্তারক্ষীরা এগিয়ে আসেন। তাদের সহায়তায় দুই নারীকে গ্রেপ্তার করা হয়। তবে তাদের সাথে থাকা আরও দুই অজ্ঞাত সহযোগী পালিয়ে যায়।

ঘটনাস্থলে উপস্থিত আরও দুই নারী ভুক্তভোগী জানান, তাদের কাছ থেকে যথাক্রমে এক লাখ টাকা এবং ৪.৫ গ্রাম ওজনের একটি সোনার টিকরি (যার মূল্য প্রায় ৬৪,৫০০ টাকা) এবং ১০,০০০ টাকা চুরি হয়েছে।

এ বিষয়ে মুহাম্মদ তালেবুর রহমান জানান, অভিযুক্তরা চুরির কথা স্বীকার করেছেন। তেজগাঁও থানা ও মহিলা পুলিশের সহায়তায় যুথি আক্তারের ভ্যানিটি ব্যাগ থেকে নগদ এক লাখ ৫০,০০০ টাকা এবং একটি সোনার টিকরি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, অভিযুক্ত লিমা আক্তার একটি আন্তঃজেলা পকেটমার চক্রের নেত্রী। তার নেতৃত্বে সে ঢাকাসহ সারা দেশে বিভিন্ন শপিং মল, সড়ক ও গণপরিবহনে সংগঠিতভাবে চুরি করে আসছে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ১৪টি মামলা রয়েছে। এই ঘটনায় তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি”

“আয়কর রিটার্নে ১০টি সাধারণ ভুল—জানুন কী কী”

রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি বৈঠক চলছে

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

তিন শর্ত মেনে পুনরায় লাইসেন্স পেল আদ্-দ্বীন হাসপাতাল

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল হবে শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন দিগন্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান মেনেই যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

শাপলা চত্বর হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই ২০২৬

১০

নতুন রাষ্ট্রপতি নির্বাচন, আলোচনায় যাঁরা

১১

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: দায়িত্ব গ্রহণ থেকে বিদায়ের গল্প

১২

৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু কবে, জানাল পিএসসি

১৩

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিদায়ের ইঙ্গিত, উত্তরসূরি নিয়ে জল্পনা

১৪

খালেদা জিয়ার কারাবন্দির ঘটনায় আলোচিত ফরিদা ইয়াসমিন এখনও গুরুত্বপূর্ণ পদে

১৫

আইন ভঙ্গের দায়ে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

১৬

সেনা আইনেই হবে মোজাফফর হোসেনের বিচার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

শতবর্ষের বিশ্বকাপ ২০৩০: কবে, কোথায় হবে?

১৮

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৯

২০২৬ বিশ্বকাপে কোন পুরস্কার পেলেন কোন তারকা

২০