মেট্রো নিউজ অনলাইন ডেস্ক
২০ জুলাই ২০২৬, ৬:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সেনা আইনেই হবে মোজাফফর হোসেনের বিচার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর পিলখানায় শহীদ ক্যাপ্টেন আশরাফ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অভিযুক্ত মেজর (অব.) মুজাফফর হোসেনকে সামরিক আইনে বিচারের জন্য সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে তার বিচার হবে। ঘটনার গুরুত্ব বিবেচনায় আইনানুগ প্রক্রিয়ায় তদন্ত ও বিচার সম্পন্ন করা হবে এবং এ বিষয়ে কোনো ধরনের ব্যতিক্রম করা হবে না।

সোমবার (২০ জুলাই) বিকেলে পিলখানায় বিজিবি সদর দপ্তর পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এর আগে মুজাফফর হোসেনের অন্য সহযোগীদের সামরিক আদালতে বিচার হয়েছিল। সেই বিচারে কিছু গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ রয়েছে। এই মামলায় এর আগে যারা দোষী সাব্যস্ত বা মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েছেন, তাদের রায়ের আলোকে তার বিষয়ে কোনো তথ্যপ্রমাণ আছে কি না, তা জেনারেল কোর্ট মার্শাল সংশ্লিষ্ট আইনে বিবেচনা করবে। একই মামলায় দেওয়ানি আইনে তাকে নতুন করে অভিযুক্ত করা আইনসম্মত হবে কি না, সে বিষয়েও তখন সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, আরও জিজ্ঞাসাবাদের জন্য মেজর (অব.) মুজাফফর হোসেনকে ঢাকায় আনা হয়েছে। সরকারি নির্দেশে রবিবার একটি সামরিক হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়।

এর আগে, গত ১৫ জুলাই গোয়েন্দা পুলিশ তাকে রাজধানীর বনানীর ডিওএইচএস থেকে গ্রেপ্তার করে। রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর মুজাফফর হোসেন ৪৫ বছর ধরে পলাতক ছিলেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, মুজাফফর হোসেন দীর্ঘদিন ধরে ভারতে আত্মগোপন করে ছিলেন। তিনি ১৯৯৭ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত সেখানে ছিলেন। পরে তিনি একটি ছদ্মনাম ব্যবহার করে সীমান্ত পার হয়ে বিভিন্ন জায়গায় যাতায়াত করতেন।

মামলার বিবরণ অনুযায়ী, মেজর মুজাফফর হোসেনই প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করেন এবং তার ওপর গুলি চালান। জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত ১৮ জন কর্মকর্তাকে সামরিক ট্রাইব্যুনাল অভিযুক্ত করে। তাদের মধ্যে ১৩ জনকে মৃত্যুদণ্ড এবং ৫ জনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়। তবে মেজর মুজাফফর হোসেন ও মেজর খালেদ পালিয়ে যান।

অন্যদিকে, অবৈধ অনুপ্রবেশ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা একজনকেও অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে দিইনি।” আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও জনগণের সহায়তায় আমরা এখন পর্যন্ত সফলভাবে তা প্রতিরোধ করতে সক্ষম হয়েছি। আমরা কিছু অবৈধ অনুপ্রবেশকারীর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশে কোনো বাংলাদেশি নাগরিক থাকলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী তাদের তালিকা দেওয়া হবে। তাদের জাতীয়তা যাচাই করে সত্য প্রমাণিত হলে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হবে। এছাড়া অন্য কোনো উপায়ে কাউকে এখানে প্রবেশ করতে দেওয়া হবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি”

“আয়কর রিটার্নে ১০টি সাধারণ ভুল—জানুন কী কী”

রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি বৈঠক চলছে

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

তিন শর্ত মেনে পুনরায় লাইসেন্স পেল আদ্-দ্বীন হাসপাতাল

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল হবে শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন দিগন্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান মেনেই যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

শাপলা চত্বর হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই ২০২৬

১০

নতুন রাষ্ট্রপতি নির্বাচন, আলোচনায় যাঁরা

১১

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: দায়িত্ব গ্রহণ থেকে বিদায়ের গল্প

১২

৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু কবে, জানাল পিএসসি

১৩

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিদায়ের ইঙ্গিত, উত্তরসূরি নিয়ে জল্পনা

১৪

খালেদা জিয়ার কারাবন্দির ঘটনায় আলোচিত ফরিদা ইয়াসমিন এখনও গুরুত্বপূর্ণ পদে

১৫

আইন ভঙ্গের দায়ে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

১৬

সেনা আইনেই হবে মোজাফফর হোসেনের বিচার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

শতবর্ষের বিশ্বকাপ ২০৩০: কবে, কোথায় হবে?

১৮

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৯

২০২৬ বিশ্বকাপে কোন পুরস্কার পেলেন কোন তারকা

২০