আন্তর্জাতিক ডেস্ক
১৮ অগাস্ট ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিউইয়র্কের নাইটক্লাবে গুলি, ৩ জন নিহত, ১১ জন আহত

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে গুলিবর্ষণের ঘটনায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

রবিবার (স্থানীয় সময়) ভোর সাড়ে ৩টার দিকে ব্রুকলিনের ক্রাউন হাইটস এলাকায় ‘টেস্ট অফ দ্য সিটি লাউঞ্জ’ নামক একটি নাইটক্লাবে গুলিবর্ষণের ঘটনা ঘটে।

নিউ ইয়র্কের পুলিশ কমিশনার জেসিকা টিশ এক সংবাদ সম্মেলনে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে একাধিক বন্দুকধারী এই হামলায় জড়িত ছিল এবং একাধিক অস্ত্র ব্যবহার করা হয়েছে। তারা আরও বিশ্বাস করেন যে ক্লাবের বাইরে ‘বিতর্কের’ ফলে এই হামলা হতে পারে।

তিনি আরও বলেন যে ঘটনাস্থল থেকে কমপক্ষে ৩৬টি শেলের খোসা উদ্ধার করা হয়েছে। এছাড়াও, কাছের একটি রাস্তা থেকে একটি আগ্নেয়াস্ত্রও জব্দ করা হয়েছে, যা এখন পুলিশ পরীক্ষা করছে।

আহতদের মধ্যে আটজন পুরুষ এবং তিনজন মহিলা রয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

কমিশনার জেসিকা বলেন, “এই বছরের প্রথম সাত মাসে নিউ ইয়র্ক সিটিতে ইতিহাসে সবচেয়ে কম গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এর মাঝেই একটি ভয়াবহ ঘটনা ঘটেছে। আমরা এর পেছনের সত্য উদঘাটনের জন্য কাজ করছি।”

সূত্র: আল জাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর

আটক ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না দেখালে ‘গুম’ হিসেবে গণ্য হবে: চিফ প্রসিকিউটর

একরামুল হত্যা: ট্রাইব্যুনালে হাজির ৩ সেনা কর্মকর্তা

সংঘাত নয়, সমঝোতায় দেশ এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন দুয়ার, কাটেনি পুরোনো শঙ্কা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি তারেক রহমান

পঁচা শামুকে পা কাটবে, টেরও পাবেন না: জামায়াত আমির

জাতিসংঘের নতুন বিশ্বমানচিত্রে বাংলাদেশের কী পরিবর্তন হচ্ছে?

২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক

১০

নারীদের নিরাপদ যাতায়াতে চালু হলো পিংক বাস: উদ্বোধন সড়কমন্ত্রীর

১১

উন্নয়নের ধারাবাহিকতায় বিএনপি সরকারের ওপর আস্থা রাখুন: প্রধানমন্ত্রী

১২

অজিদের ডেরায় টাইগারদের ঐতিহাসিক টেস্ট জয়

১৩

শিক্ষকতা থেকে বঙ্গভবন—মির্জা ফখরুলের দীর্ঘ পথচলা

১৪

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করে মনোনয়নপত্র জমা বিএনপির

১৫

এসএসসি-সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১৬

রাষ্ট্রপতি পদে ফখরুলের নাম চূড়ান্ত করেছে বিএনপি

১৭

একদিকে ‘হাসিনা কার্ড’ খেলবেন আবার বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

“আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান”

২০