মেট্রো নিউজ অনলাইন ডেস্ক
১৩ অগাস্ট ২০২৬, ৪:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করে মনোনয়নপত্র জমা বিএনপির

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশনে তার পক্ষে মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে রাষ্ট্রপতি পদে তার প্রার্থিতার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিএনপির একটি প্রতিনিধিদল মনোনয়নপত্র জমা দেয়। ২০২৬ সালের রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচন কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন মনোনয়নপত্রগুলো গ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনারের পাশাপাশি নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন।

এর আগে আজ, দেশের ২৩তম রাষ্ট্রপতি পদের জন্য বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার হাতে দলের মনোনয়নপত্র তুলে দেন।

রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার পাশাপাশি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী, আজ, ১৩ই আগস্ট, মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। ১৬ই আগস্ট যাচাই-বাছাই করা হবে এবং ১৮ই আগস্টের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করতে হবে। যদি একাধিক প্রার্থী বৈধ হন, তবে ২০শে আগস্ট জাতীয় সংসদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ চলবে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর

আটক ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না দেখালে ‘গুম’ হিসেবে গণ্য হবে: চিফ প্রসিকিউটর

একরামুল হত্যা: ট্রাইব্যুনালে হাজির ৩ সেনা কর্মকর্তা

সংঘাত নয়, সমঝোতায় দেশ এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন দুয়ার, কাটেনি পুরোনো শঙ্কা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি তারেক রহমান

পঁচা শামুকে পা কাটবে, টেরও পাবেন না: জামায়াত আমির

জাতিসংঘের নতুন বিশ্বমানচিত্রে বাংলাদেশের কী পরিবর্তন হচ্ছে?

২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক

১০

নারীদের নিরাপদ যাতায়াতে চালু হলো পিংক বাস: উদ্বোধন সড়কমন্ত্রীর

১১

উন্নয়নের ধারাবাহিকতায় বিএনপি সরকারের ওপর আস্থা রাখুন: প্রধানমন্ত্রী

১২

অজিদের ডেরায় টাইগারদের ঐতিহাসিক টেস্ট জয়

১৩

শিক্ষকতা থেকে বঙ্গভবন—মির্জা ফখরুলের দীর্ঘ পথচলা

১৪

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করে মনোনয়নপত্র জমা বিএনপির

১৫

এসএসসি-সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১৬

রাষ্ট্রপতি পদে ফখরুলের নাম চূড়ান্ত করেছে বিএনপি

১৭

একদিকে ‘হাসিনা কার্ড’ খেলবেন আবার বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

“আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান”

২০