মেট্রো নিউজ অনলাইন ডেস্ক
১০ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এসএসসি-সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

সংগৃহীত

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে ফলাফল জানতে পারছেন। শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত ফলাফলে শিক্ষার্থীদের সাফল্য ও ব্যর্থতার চিত্র উঠে এসেছে।

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ, সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় দেশের সকল শিক্ষা বোর্ডের ফলাফল একযোগে প্রকাশ করা হয়। এ বছর পাসের হার ৬২.২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১ লক্ষ ১৬ হাজার ৬৭৬ জন।

এদিন শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজিত এক অনুষ্ঠানে ফলাফল উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী এএনএম এহসানুল হক মিলন।

পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এবং মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে ফলাফল জানতে পারবেন। ফলাফল ‘eduboardresults.gov.bd’ (https://eduboardresults.gov.bd) এবং ‘educationboardresults.gov.bd’ (https://educationboardresults.gov.bd) ওয়েবসাইটে দেখা যাচ্ছে।

এসএমএস-এর মাধ্যমে এসএসসি ফলাফল জানতে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC টাইপ করুন, এরপর একটি স্পেস দিন, বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর ইংরেজিতে লিখুন, এরপর একটি স্পেস দিন, রোল নম্বর এবং পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠান। উদাহরণস্বরূপ, SSC DHA 123456 2026। এছাড়া, ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়েও ফলাফল জানা যাবে।

মাদ্রাসা শিক্ষা বোর্ড দাখিলের পরীক্ষার্থীরা ‘Dakhil MAD 123456 2026’ টাইপ করে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে তাদের ফলাফল জানতে পারবেন। আর কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের ‘SSC TEC 123456 2026’ টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

এবার পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকেও তাদের ফলাফল সংগ্রহ করতে পারবেন। প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল পেতে তাদের শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে গিয়ে প্রতিষ্ঠানের EIIN নম্বর প্রদান করতে হবে।

এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা ২১ এপ্রিল শুরু হয়েছিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা ২০ মে শেষ হয়েছে। আর দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত পরীক্ষা ২৪ মে শেষ হয়েছে।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণের জন্য ১৮ লক্ষ ৫৭ হাজারেরও বেশি শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এদের মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১৪ লক্ষ ১৮ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর

আটক ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না দেখালে ‘গুম’ হিসেবে গণ্য হবে: চিফ প্রসিকিউটর

একরামুল হত্যা: ট্রাইব্যুনালে হাজির ৩ সেনা কর্মকর্তা

সংঘাত নয়, সমঝোতায় দেশ এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন দুয়ার, কাটেনি পুরোনো শঙ্কা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি তারেক রহমান

পঁচা শামুকে পা কাটবে, টেরও পাবেন না: জামায়াত আমির

জাতিসংঘের নতুন বিশ্বমানচিত্রে বাংলাদেশের কী পরিবর্তন হচ্ছে?

২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক

১০

নারীদের নিরাপদ যাতায়াতে চালু হলো পিংক বাস: উদ্বোধন সড়কমন্ত্রীর

১১

উন্নয়নের ধারাবাহিকতায় বিএনপি সরকারের ওপর আস্থা রাখুন: প্রধানমন্ত্রী

১২

অজিদের ডেরায় টাইগারদের ঐতিহাসিক টেস্ট জয়

১৩

শিক্ষকতা থেকে বঙ্গভবন—মির্জা ফখরুলের দীর্ঘ পথচলা

১৪

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করে মনোনয়নপত্র জমা বিএনপির

১৫

এসএসসি-সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১৬

রাষ্ট্রপতি পদে ফখরুলের নাম চূড়ান্ত করেছে বিএনপি

১৭

একদিকে ‘হাসিনা কার্ড’ খেলবেন আবার বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

“আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান”

২০