DMetro News BD
২১ অগাস্ট ২০২৫, ৬:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢামেক হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা যমজ জুহি-রুহি আজ বাড়ি ফিরেছেন।

কোলে জমজ শিশু জুহি ও রুহি

নীলফামারীর জলঢাকায় জন্মগতভাবে জোড়া লাগা শরীরের জমজ শিশু জুহি ও রুহিকে সফলভাবে পৃথক করতে সক্ষম হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকরা। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) তারা বাড়িতে ফিরে যাচ্ছেন। অস্ত্রোপচারটি হয় গত জুন মাসের ২৪ তারিখে।

হাসপাতালের শিশু সার্জারি (ইউনিট-২) এর অধ্যাপক ডা. কানিজ হাসিনার নেতৃত্বে পরিচালিত এ জটিল অস্ত্রোপচারে অংশ নেন হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসকরা।

ডা. কানিজ জানান, জোড়া লাগানো দুই শিশু রুহি ও জুহিকে গত ১৩ জানুয়ারি ঢামেকে ভর্তি হয়। যেহেতু তারা ছোট ছিল তাই তাদের অবজারভেশনে রেখে এবং মেডিকেলে বোর্ড গঠন করে তাদেরকে চিকিৎসা সেবা দেয়া হয়। পরে গত ২৪ জুন তাদের চার ঘন্টার সফল অস্ত্রোপচার করে পৃথক করা হয়।

এই জটিল সার্জারিতে অংশ নেন শিশু সার্জারি ছাড়াও প্লাস্টিক সার্জারি, পেডিয়াট্রিক সার্জারি, নিওনেটোলোজি, রেডিওলজি অ্যান্ড ইমেজিং, অর্থোপেডিক, নবজাতক বিভাগ, নিউরো সার্জারি ও অ্যানেস্থেসিওলোজি বিভাগের চিকিৎসকরা।

তিনি আরও জানান, অস্ত্রোপচারের পর শিশু দুটিকে হাসপাতালের পোস্ট অপারেটিভ ইনটেনসিভ কেয়ার ইউনিট (পিআইসিইউ)-তে রাখা হয়। দীর্ঘ সময় ধরে নিবিড় পর্যবেক্ষণ, বিশেষায়িত চিকিৎসা ও সেবার পর বর্তমানে তারা সুস্থ আছেন।

হাসপাতালে সম্পূর্ণ ফ্রি ভাবে তাদেরকে চিকিৎসা সেবা এবং ৬০ নম্বর কেবিনে রাখা হয়। সুস্থ অবস্থায় আজ তাদের ছুটি দেয়া হয়েছে।

ডা. কানিজ হাসিনা আরও বলেন, এটি ছিল দীর্ঘ ও জটিল একটি অস্ত্রোপচার। প্রতিটি মুহূর্তে জুহি ও রুহির সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। এই সফলতার জন্য আমি পুরো চিকিৎসক টিম, নার্স ও হাসপাতাল সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

জমজ শিশু জুহি ও রুহির মা শিরিনা বেগম জানান, আমার ১০ বছরের একটি ছেলে সন্তান আছে। বর্তমানে জুহি ও রুহির বয়স ৭ মাস ২৩ দিন চলে। জন্মের পর তাদের দুজনের শরীর জোড়া লাগানো ছিল। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসার পর দীর্ঘ পাঁচ-ছয় মাস চিকিৎসা শেষে গত জুনে তাদের সফল অপারেশন সম্পন্ন হয়। আমার দুই মেয়ে এখন ভালো আছে চিকিৎসকরা আজ আমাদের ছেড়ে দিয়েছেন। তিনি হাসপাতালের সকল চিকিৎসকের পাশাপাশি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি”

“আয়কর রিটার্নে ১০টি সাধারণ ভুল—জানুন কী কী”

রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি বৈঠক চলছে

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

তিন শর্ত মেনে পুনরায় লাইসেন্স পেল আদ্-দ্বীন হাসপাতাল

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল হবে শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন দিগন্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান মেনেই যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

শাপলা চত্বর হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই ২০২৬

১০

নতুন রাষ্ট্রপতি নির্বাচন, আলোচনায় যাঁরা

১১

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: দায়িত্ব গ্রহণ থেকে বিদায়ের গল্প

১২

৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু কবে, জানাল পিএসসি

১৩

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিদায়ের ইঙ্গিত, উত্তরসূরি নিয়ে জল্পনা

১৪

খালেদা জিয়ার কারাবন্দির ঘটনায় আলোচিত ফরিদা ইয়াসমিন এখনও গুরুত্বপূর্ণ পদে

১৫

আইন ভঙ্গের দায়ে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

১৬

সেনা আইনেই হবে মোজাফফর হোসেনের বিচার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

শতবর্ষের বিশ্বকাপ ২০৩০: কবে, কোথায় হবে?

১৮

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৯

২০২৬ বিশ্বকাপে কোন পুরস্কার পেলেন কোন তারকা

২০