মেট্রো নিউজ ডেস্ক
২৫ অগাস্ট ২০২৫, ২:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি নেতা ফজলুর রহমানের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে

জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের ‘কালো শক্তি’ আখ্যায়িত করায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবস্থান নিয়েছেন ছাত্র-জনতা। তাদের অবস্থান ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সোমবার (২৫ আগস্ট) সকাল থেকে রাজধানীর সেগুনবাগিচায় ফজলুর রহমানের বাসার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ছাত্র-জনতা। সেখানে সেনাবাহিনীর সদস্য ও পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে।

অবস্থানরত বিক্ষোভকারীরা বলেন, ফজলুর রহমান বিপ্লবীদের যেভাবে রাজাকারের বাচ্চা বলছেন, তাদের যে পরিমাণে কালো শক্তি বলছেন এবং তিনি বলছেন আমরা ২৪ এ অভিনয় করছি। আমরা আসলে অভিনয়টা করতে এসেছি এবং এখানে আজ তাকে গ্রেফতারের অভিনয় করা হবে।

তারা জানান, আমাদের দাবি, ফজলুর রহমানকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। আমরা সুশীলভাবে আন্দোলন করেছি, প্যাসিভভাবে আন্দোলন করেছি। কিন্তু অন্তবর্তী সরকার আমাদের আন্দোলনের মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে। এরপর থেকে আর কোনও মিনমিনা হবে না। আজ যেমন ফজলুর রহমানের বাসার সামনে এসে চোখে চোখে রেখে কথা বলছি, এরপর থেকে যে কেউই ২৪ এর মহত্বকে খাটো করতে চাইবে তাদের সঙ্গে সামনাসামনি কথা কথা হবে। আমরা বিপ্লবী জনতা– চোখে চোখ রেখে কথা বলবো।

এদিকে, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানের একটি বক্তব্য ঘিরে রাজনীতিতে উত্তাপ তৈরি হয়েছে। তার মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয়েছেন ছাত্র-জনতা। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে।

ঢাবিতে তার কুশপুত্তলিকা দাহ করা হয়। নিজ জেলা কিশোরগঞ্জে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে তার দল বিএনপিও তাকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে শোকজ করেছে।

‎পুলিশ জানায়, সোমবার সকাল থেকে জুলাই আন্দোলন করা কিছু লোক সেগুনবাগিচায় ফজলুর রহমানের বাসার সামনে জড়ো হন। এ সময় জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তাকে গ্রেফতারের দাবি জানানো হয়।

এ প্রসঙ্গে ডিএমপির রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন, সকালে জুলাই আন্দোলন করা কিছু লোক ফজলুর রহমানের বাসার সামনে অবস্থান নেন। আমাদের পুলিশ সদস্যরা সেখানে গিয়েছেন। পুলিশ তাদের সঙ্গে কথা বলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর

আটক ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না দেখালে ‘গুম’ হিসেবে গণ্য হবে: চিফ প্রসিকিউটর

একরামুল হত্যা: ট্রাইব্যুনালে হাজির ৩ সেনা কর্মকর্তা

সংঘাত নয়, সমঝোতায় দেশ এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন দুয়ার, কাটেনি পুরোনো শঙ্কা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি তারেক রহমান

পঁচা শামুকে পা কাটবে, টেরও পাবেন না: জামায়াত আমির

জাতিসংঘের নতুন বিশ্বমানচিত্রে বাংলাদেশের কী পরিবর্তন হচ্ছে?

২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক

১০

নারীদের নিরাপদ যাতায়াতে চালু হলো পিংক বাস: উদ্বোধন সড়কমন্ত্রীর

১১

উন্নয়নের ধারাবাহিকতায় বিএনপি সরকারের ওপর আস্থা রাখুন: প্রধানমন্ত্রী

১২

অজিদের ডেরায় টাইগারদের ঐতিহাসিক টেস্ট জয়

১৩

শিক্ষকতা থেকে বঙ্গভবন—মির্জা ফখরুলের দীর্ঘ পথচলা

১৪

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করে মনোনয়নপত্র জমা বিএনপির

১৫

এসএসসি-সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১৬

রাষ্ট্রপতি পদে ফখরুলের নাম চূড়ান্ত করেছে বিএনপি

১৭

একদিকে ‘হাসিনা কার্ড’ খেলবেন আবার বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

“আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান”

২০