
সরকার দেশের ছয়টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ করেছে। জেলাগুলির মধ্যে রয়েছে পটুয়াখালী, কুষ্টিয়া, কুড়িগ্রাম, মেহেরপুর, নেত্রকোনা এবং খুলনা।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সোমবার (২৫ আগস্ট) এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুসারে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-সচিব ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে পটুয়াখালীর ডিসি এবং পটুয়াখালীর ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফিনকে কুষ্টিয়ার ডিসি করা হয়েছে।
অন্যদিকে, মেহেরপুরের ডিসি সিফাত মেহনাজকে কুড়িগ্রামের ডিসি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ড. মোহাম্মদ আব্দুল সালামকে মেহেরপুরের ডিসি, ভূমি রেকর্ড ও জরিপ বিভাগের জোনাল সেটেলমেন্ট অফিসার (উপ-সচিব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানকে নেত্রকোনার ডিসি এবং কুষ্টিয়ার ডিসি মো. তৌফিকুর রহমানকে খুলনার ডিসি করা হয়েছে।
মন্তব্য করুন