মেট্রো নিউজ ডেস্ক
২৯ অগাস্ট ২০২৫, ৩:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুরে বিএনপির ২৪ সদস্য জামায়াতে যোগদান

সাধারণ সভায় বক্তব্য রাখছেন নেতৃবৃন্দ। ছবি: সংগৃহীত

শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের বিএনপি কর্মীদের একটি দল বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান উপলক্ষে এক সংবর্ধনা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে চন্দ্রকোনা ইউনিয়নের ৯ নম্বর বিএনপির ২৪ জন নেতা, কর্মী ও সমর্থককে জামায়াতের সহযোগী সদস্য হিসেবে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৫:৩০ টায় চাঁদকোনা ইউনিয়নের রাজলক্ষ্মী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

চন্দ্রকোনা ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফয়জুর রহমান ফিরোজ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। তার উপস্থিতিতে ইউনিয়ন বিএনপির ২৪ জন নেতা, কর্মী ও সমর্থক আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

জামায়াতে যোগদানকারী ২৪ জন বিএনপি কর্মী হলেন- সোহেল রানা, মো. ইসমাইল, জাহিদুল ইসলাম, ইলিয়াস মিয়া, মো. মানিকুল, মো. ফারুক, মো. মামুন, মো. হাসান, মো. সাগর মিয়া, নোনা মিয়া, মো. রকিবুল হাসান, ইবনে আনাজ, শফিকুল ইসলাম, সরাফত মিয়া, হায়তুলা, মো. সেকান্দার আলী, মুসুদ, রফিকুল ইসলাম, মো. সিদ্দিক, মিলু মিয়া, মো. সেলিম মিয়া, মো. জাহিদুল ইসলাম এবং মো. মোখন।

যোগদানের বিষয়ে জামায়াতে ইসলামীর নকলা উপজেলা আমীর গোলাম সারোয়ার গণমাধ্যমকে বলেন, যারা যোগদান করেছেন তারা প্রায় দুই মাস আগে আমাদের সাথে যোগাযোগ করেছেন। তাদের কিছু মৌলিক বই দেওয়া হয়েছে। তারা সেগুলো অধ্যয়ন করেছেন এবং জামায়াতের গঠনতন্ত্র এবং কার্যক্রম ভালোভাবে জেনেছেন। সবকিছু বিবেচনা করে তাদের প্রাথমিক সহযোগী সদস্য হিসেবে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

গোলাম সারোয়ার আরও বলেন, জামায়াতের সাংগঠনিক কাঠামোতে পর্যায়ক্রমে সদস্যপদ দেওয়া হয়। প্রথমে সহযোগী সদস্য, তারপর কর্মী এবং অবশেষে রোকন বা পূর্ণ সদস্য। এই ২৪ জন বর্তমানে প্রাথমিক সদস্য হিসেবে দলে যোগদান করেছেন। তারা কর্মী হওয়ার জন্য প্রয়োজনীয় সিলেবাস অধ্যয়ন করছেন। আশা করি, এক-দুই মাসের মধ্যে তাদের দ্বিতীয় পর্যায়ে পদোন্নতি দেওয়া হবে।

শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “চন্দ্রকোনা ইউনিয়ন বিএনপির ২৪ জন নেতা-কর্মী জামায়াতে যোগদান করেছেন তা আমি এখনও অবগত নই। আমি খোঁজখবর নিয়ে বিষয়টি জানার চেষ্টা করছি। অনেক সময় আওয়ামী লীগের লোকজন তাদের জামায়াতে টেনে আনছে, তবে আমাদের বিএনপির কেউ যোগ দিচ্ছে কিনা তা না জেনে বলা সম্ভব নয়। রাজনীতি সবার সাংবিধানিক অধিকার। কেন কেউ জামায়াতে যোগ দিচ্ছে তা এখনই বলা সম্ভব নয়। কখনও কখনও মানুষ রাগ, অভিমান, ঈর্ষা, বিরক্তি বা কোনও ধরণের সুবিধা পাওয়ার আশায় দল পরিবর্তন করে। আমরা বিষয়টি খতিয়ে দেখব; কোনও ভুল ছিল কিনা বা ব্যক্তিগত আক্রোশ ছিল কিনা। সবকিছু বিবেচনা করে প্রয়োজনীয় দলীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর

আটক ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না দেখালে ‘গুম’ হিসেবে গণ্য হবে: চিফ প্রসিকিউটর

একরামুল হত্যা: ট্রাইব্যুনালে হাজির ৩ সেনা কর্মকর্তা

সংঘাত নয়, সমঝোতায় দেশ এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন দুয়ার, কাটেনি পুরোনো শঙ্কা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি তারেক রহমান

পঁচা শামুকে পা কাটবে, টেরও পাবেন না: জামায়াত আমির

জাতিসংঘের নতুন বিশ্বমানচিত্রে বাংলাদেশের কী পরিবর্তন হচ্ছে?

২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক

১০

নারীদের নিরাপদ যাতায়াতে চালু হলো পিংক বাস: উদ্বোধন সড়কমন্ত্রীর

১১

উন্নয়নের ধারাবাহিকতায় বিএনপি সরকারের ওপর আস্থা রাখুন: প্রধানমন্ত্রী

১২

অজিদের ডেরায় টাইগারদের ঐতিহাসিক টেস্ট জয়

১৩

শিক্ষকতা থেকে বঙ্গভবন—মির্জা ফখরুলের দীর্ঘ পথচলা

১৪

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করে মনোনয়নপত্র জমা বিএনপির

১৫

এসএসসি-সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১৬

রাষ্ট্রপতি পদে ফখরুলের নাম চূড়ান্ত করেছে বিএনপি

১৭

একদিকে ‘হাসিনা কার্ড’ খেলবেন আবার বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

“আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান”

২০