মেট্রো নিউজ ডেস্ক
২৯ অগাস্ট ২০২৫, ৯:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাকরাইলে জাপা-গণঅধিকার পরিষদের সংঘর্ষ, সেনা মোতায়েন

কাকরাইলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন।

রাজধানীতে কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার বিপুল সংখ্যক সদস্য ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার পর আশেপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

জাপা নেতা-কর্মীদের অভিযোগ, গণ অধিকার পরিষদের কর্মীরা মিছিল নিয়ে তাদের উপর হামলা চালিয়েছে। অন্যদিকে, গণ অধিকার পরিষদ অভিযোগ করেছে যে জাপা মিছিল নিয়ে যাওয়ার সময় ইটপাটকেল ছুঁড়ে তাদের উস্কানি দিয়েছে।

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেছেন যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা গণ অধিকার পরিষদের মিছিলে অতর্কিত হামলা চালিয়েছে।

তিনি বলেন, আহত দলীয় কর্মীদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।

এদিকে, জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী দাবি করেছেন যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সন্ত্রাসী হামলা হয়েছে। আমি শুনেছি যে জাতীয় পার্টির কার্যালয়ে আবারও হামলা হতে পারে। তবে সেনাবাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।

জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, গণঅধিকার পরিষদের হামলায় আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। অনেকেই এখন হাসপাতালে আছেন।

তিনি বলেন, আক্রমণের এক পর্যায়ে জাতীয় পার্টির নেতাকর্মীরা সাহসিকতার সাথে প্রতিরোধ গড়ে তোলেন। এরপর গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা সরে যান। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি শান্ত করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর

আটক ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না দেখালে ‘গুম’ হিসেবে গণ্য হবে: চিফ প্রসিকিউটর

একরামুল হত্যা: ট্রাইব্যুনালে হাজির ৩ সেনা কর্মকর্তা

সংঘাত নয়, সমঝোতায় দেশ এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন দুয়ার, কাটেনি পুরোনো শঙ্কা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি তারেক রহমান

পঁচা শামুকে পা কাটবে, টেরও পাবেন না: জামায়াত আমির

জাতিসংঘের নতুন বিশ্বমানচিত্রে বাংলাদেশের কী পরিবর্তন হচ্ছে?

২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক

১০

নারীদের নিরাপদ যাতায়াতে চালু হলো পিংক বাস: উদ্বোধন সড়কমন্ত্রীর

১১

উন্নয়নের ধারাবাহিকতায় বিএনপি সরকারের ওপর আস্থা রাখুন: প্রধানমন্ত্রী

১২

অজিদের ডেরায় টাইগারদের ঐতিহাসিক টেস্ট জয়

১৩

শিক্ষকতা থেকে বঙ্গভবন—মির্জা ফখরুলের দীর্ঘ পথচলা

১৪

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করে মনোনয়নপত্র জমা বিএনপির

১৫

এসএসসি-সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১৬

রাষ্ট্রপতি পদে ফখরুলের নাম চূড়ান্ত করেছে বিএনপি

১৭

একদিকে ‘হাসিনা কার্ড’ খেলবেন আবার বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

“আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান”

২০