
রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। আজ (রবিবার, ৩১ আগস্ট) সকাল ১০:০৭ মিনিটে তিনি নূরকে ফোন করে তার চিকিৎসা এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চান।
ফোনে রাষ্ট্রপতি নুরুল হক নূরকে আশ্বস্ত করেছেন যে সরকার বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। তিনি নূরের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তার উপর হামলার তীব্র নিন্দা ও শোক প্রকাশ করেন।
রাষ্ট্রপতি আরও বলেন যে, এই জঘন্য হামলায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
মন্তব্য করুন