DMetro News BD
৩১ অগাস্ট ২০২৫, ৪:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চবি ও আশপাশে ১৪৪ ধারা জারি

চট্টগ্রামের হাটহাজারীতে স্থানীয় জনগণ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

সিদ্ধান্ত অনুযায়ী, রবিবার বিকাল ৩টা থেকে আগামীকাল (সোমবার) বিকাল ৩টা পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন হাটহাজারী উপজেলার হাটহাজারী পৌরসভা এলাকা এবং বিশ্ববিদ্যালয় সংলগ্ন ১০ কিলোমিটার এলাকার মধ্যে ১৪৪ ধারা বলবৎ থাকবে।

রবিবার (৩১ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ২য় গেট এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর উপজেলা প্রশাসন এই সিদ্ধান্ত নেয়।

এর আগে, চবি শিক্ষার্থী এবং স্থানীয়দের মধ্যে কয়েক দফা সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ বেশ কয়েকজন আহত হন। এমন পরিস্থিতিতে কর্তৃপক্ষ সকল পরীক্ষা বর্জন করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২য় গেট এলাকার একটি ভাড়া বাড়িতে থাকা দর্শন বিভাগের এক ছাত্রী ঘরে প্রবেশ নিয়ে দারোয়ানের সাথে তর্কাতর্কি করে। এর ফলে উত্তেজনা দেখা দেয়। এর ফলে স্থানীয়রা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর

আটক ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না দেখালে ‘গুম’ হিসেবে গণ্য হবে: চিফ প্রসিকিউটর

একরামুল হত্যা: ট্রাইব্যুনালে হাজির ৩ সেনা কর্মকর্তা

সংঘাত নয়, সমঝোতায় দেশ এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন দুয়ার, কাটেনি পুরোনো শঙ্কা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি তারেক রহমান

পঁচা শামুকে পা কাটবে, টেরও পাবেন না: জামায়াত আমির

জাতিসংঘের নতুন বিশ্বমানচিত্রে বাংলাদেশের কী পরিবর্তন হচ্ছে?

২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক

১০

নারীদের নিরাপদ যাতায়াতে চালু হলো পিংক বাস: উদ্বোধন সড়কমন্ত্রীর

১১

উন্নয়নের ধারাবাহিকতায় বিএনপি সরকারের ওপর আস্থা রাখুন: প্রধানমন্ত্রী

১২

অজিদের ডেরায় টাইগারদের ঐতিহাসিক টেস্ট জয়

১৩

শিক্ষকতা থেকে বঙ্গভবন—মির্জা ফখরুলের দীর্ঘ পথচলা

১৪

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করে মনোনয়নপত্র জমা বিএনপির

১৫

এসএসসি-সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১৬

রাষ্ট্রপতি পদে ফখরুলের নাম চূড়ান্ত করেছে বিএনপি

১৭

একদিকে ‘হাসিনা কার্ড’ খেলবেন আবার বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

“আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান”

২০