মেট্রো নিউজ ডেস্ক
২ সেপ্টেম্বর ২০২৫, ১:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

“উত্তরা ইপিজেডে সংঘর্ষ, নিহত ১ আহত ৬”

ছবি সংগৃহীত

রংপুর প্রতিনিধি

নীলফামারীর উত্তরা ইপিজেডের সামনে শ্রমিকদের সাথে সেনাবাহিনী ও পুলিশের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন কমপক্ষে ৬ জন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) উত্তরা ইপিজেডের সামনে এই ঘটনা ঘটে। তারপর থেকে সেখানে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ।

রংপুর রাজের ডিআইজি আমিনুল ইসলাম যমুনা টেলিভিশনকে নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার নাম হাবিবুর রহমান হাবিব। তিনি নীলফামারী সদর থানার সংগ্রাহী ইউনিয়নের কাজিরহাট গ্রামের দুলাল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, নীলফামারী ইপিজেডের এভারগ্রিন উইগ কারখানায় শ্রমিকরা গত কয়েকদিন ধরে বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ করছিলেন। সোমবার রাতে এভারগ্রিন কর্তৃপক্ষ তাদের দাবি পূরণ না করে কারখানা বন্ধ করে দিলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়।

পরে, আজ সকাল থেকে শ্রমিকরা জড়ো হয়ে উত্তরা ইপিজেডের সামনে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা ইপিজেডে প্রবেশ করতে চেয়েছিল। এ সময় সেনাবাহিনী শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা সেনাবাহিনীর গাড়িতে হামলা চালায়। এ সময় সেনাবাহিনী উত্তেজিত শ্রমিকদের দমন করতে গুলি চালায়। গুলিবিদ্ধ ছয়জনকে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধদের মধ্যে একজন হাবিবকে মৃত ঘোষণা করেন। এই খবর ছড়িয়ে পড়লে এলাকায় বিপুল সংখ্যক শ্রমিক জড়ো হন। বর্তমানে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

নীলফামারী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহান তানভীর উল ইসলাম জানান, সকাল ৯টার দিকে গুলিবিদ্ধ ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে হাবিব নামে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। বাকি পাঁচজন চিকিৎসাধীন।

অন্যদিকে, ৫৬ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল এসএম বদরুদ্দোজা জানান, পুলিশ ও সেনাবাহিনীর সাথে এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। তবে তিনি বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর

আটক ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না দেখালে ‘গুম’ হিসেবে গণ্য হবে: চিফ প্রসিকিউটর

একরামুল হত্যা: ট্রাইব্যুনালে হাজির ৩ সেনা কর্মকর্তা

সংঘাত নয়, সমঝোতায় দেশ এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন দুয়ার, কাটেনি পুরোনো শঙ্কা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি তারেক রহমান

পঁচা শামুকে পা কাটবে, টেরও পাবেন না: জামায়াত আমির

জাতিসংঘের নতুন বিশ্বমানচিত্রে বাংলাদেশের কী পরিবর্তন হচ্ছে?

২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক

১০

নারীদের নিরাপদ যাতায়াতে চালু হলো পিংক বাস: উদ্বোধন সড়কমন্ত্রীর

১১

উন্নয়নের ধারাবাহিকতায় বিএনপি সরকারের ওপর আস্থা রাখুন: প্রধানমন্ত্রী

১২

অজিদের ডেরায় টাইগারদের ঐতিহাসিক টেস্ট জয়

১৩

শিক্ষকতা থেকে বঙ্গভবন—মির্জা ফখরুলের দীর্ঘ পথচলা

১৪

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করে মনোনয়নপত্র জমা বিএনপির

১৫

এসএসসি-সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১৬

রাষ্ট্রপতি পদে ফখরুলের নাম চূড়ান্ত করেছে বিএনপি

১৭

একদিকে ‘হাসিনা কার্ড’ খেলবেন আবার বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

“আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান”

২০