
গাজীপুরের চন্দনা চৌরাস্তা এলাকার কাঁচামাল বাজারে আগুন লেগেছে। আজ (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে আগুন লাগে এবং পাঁচটি ফায়ার সার্ভিস ইউনিট দেড় ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুন লাগার খবর পেয়ে ভোগড়া ফায়ার সার্ভিসের তিনটি এবং জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বাজারের ৩০ থেকে ৩৫টি দোকান পুড়ে যায়। কেউ আহত হয়নি।
তবে আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
মন্তব্য করুন