মেট্রো নিউজ ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৫, ৫:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পিআর পদ্ধতির দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি ফয়জুল করীমের

ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, দেশে (পিআর) পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়নের দাবিতে তারা আন্দোলনে নামবো। শুক্রবার এক সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন এবং ন্যায্য নির্বাচনী ব্যবস্থা প্রতিষ্ঠায় পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন।

তিনি বলেন, “সরকার যদি এই দাবি না মানে, তবে গণভোটের আয়োজন করতে হবে। জনগণ যদি পিআর পদ্ধতি চায়, আমরা তা গ্রহণ করব। আর না চাইলে, করব না।”

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে খুলনা নিউমার্কেট চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে ইঙ্গিত করে ফয়জুল করীম বলেন, “এই দলটির এখন আর ভোট নেই। একসময় এই ভোট ছিল মুসলিম লীগের, পরে আওয়ামী লীগের, এরপর বিএনপির, তারপর জাতীয় পার্টির। এখন ভোট জোটের। ভোট কোনো দলের পৈতৃক সম্পত্তি নয় — ভোটাররা দেখবে, কার কাছে তাদের জানমালের নিরাপত্তা আছে।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “যার কাছে আমার জানমাল, ইজ্জত-আব্রু নিরাপদ থাকবে, তাকেই আমি ভোট দেব। এখন ডিজিটাল যুগ, আগের হিসাব চলে না। আওয়ামী লীগ ১৭ বছর ধরে যে জুলুম-অত্যাচার করেছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে প্রস্তুত মানুষ তৈরি হয়েছে। তারা আর ভয় পায় না।”

তিনি আরও বলেন, “ভোট না দিলে সেন্টার থেকে ফিরতে দেবে না— এই ধরণের হুমকির দিন শেষ হয়ে গেছে। খুলনায় একসময় গুন্ডাদের রাজত্ব ছিল। এখন পরিস্থিতি বদলেছে। মানুষ আর গুন্ডাতন্ত্র ও অস্ত্রতন্ত্রকে ভয় পায় না। এখন ভোট হবে শান্তিপূর্ণভাবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন দলের খুলনা মহানগরের জ্যেষ্ঠ সহসভাপতি শেখ মো. নাসির উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন মহানগর সেক্রেটারি মুফতি ইমরান হুসাইন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি”

“আয়কর রিটার্নে ১০টি সাধারণ ভুল—জানুন কী কী”

রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি বৈঠক চলছে

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

তিন শর্ত মেনে পুনরায় লাইসেন্স পেল আদ্-দ্বীন হাসপাতাল

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল হবে শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন দিগন্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান মেনেই যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

শাপলা চত্বর হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই ২০২৬

১০

নতুন রাষ্ট্রপতি নির্বাচন, আলোচনায় যাঁরা

১১

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: দায়িত্ব গ্রহণ থেকে বিদায়ের গল্প

১২

৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু কবে, জানাল পিএসসি

১৩

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিদায়ের ইঙ্গিত, উত্তরসূরি নিয়ে জল্পনা

১৪

খালেদা জিয়ার কারাবন্দির ঘটনায় আলোচিত ফরিদা ইয়াসমিন এখনও গুরুত্বপূর্ণ পদে

১৫

আইন ভঙ্গের দায়ে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

১৬

সেনা আইনেই হবে মোজাফফর হোসেনের বিচার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

শতবর্ষের বিশ্বকাপ ২০৩০: কবে, কোথায় হবে?

১৮

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৯

২০২৬ বিশ্বকাপে কোন পুরস্কার পেলেন কোন তারকা

২০