
রাজধানীর কাকরাইলে হামলায় গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ১৮ দিন চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ছেড়েছেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। পরে তিনি অ্যাম্বুলেন্সে করে হাসপাতাল ছেড়ে চলে যান।
২৯শে আগস্ট রাজধানীর বিজয়নগর এলাকায় দলীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জে নূরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। সংগঠনের নেতাকর্মীরা নূরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ভিডিওতে দেখা গেছে, নূরের মুখ থেকে বুক পর্যন্ত রক্তে ভেসে যাচ্ছে। তার নাক ভেঙে গেছে। সেই সময় দলীয় নেতাকর্মীদের তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় দেখা যায়। পরের দিন সকালে নূরের জ্ঞান ফিরে আসে।
মন্তব্য করুন