মেট্রো নিউজ ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৫, ৬:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্যামলীতে আ.লীগের মিছিল থেকে আটক ছিনতাই, ককটেল বিস্ফোরণের অভিযোগ

মেট্রো নিউজ
ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৫: রাজধানীর শ্যামলীতে নিষিদ্ধ কর্মসূচির আওতায় আয়োজিত একটি মিছিল থেকে আটক কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মীকে পুলিশের কাছ থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শ্যামলী শিশু মেলার মোড়ে এ ঘটনা ঘটে।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক জানান, আওয়ামী লীগের একটি দল আগারগাঁওয়ের দিকে মিছিল নিয়ে অগ্রসর হতে চাইলে পুলিশ তাদের থামিয়ে ৫ থেকে ৬ জনকে আটক করে।

তবে কিছুক্ষণ পরই মোটরসাইকেল বহরসহ আওয়ামী লীগের আরেকটি দল সেখানে এসে পড়ে। ওসি বলেন, “২৫ থেকে ৩০টি মোটরসাইকেলে করে ‘ব্যাকআপ টিম’ নামে পরিচিত একটি দল আসে এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পুলিশের কাছ থেকে আটক ব্যক্তিদের জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।”

ওসি আরও জানান, এ ঘটনায় ওই ‘ব্যাকআপ টিমের’ ছয়জনকে আটক করা হয়েছে এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

উল্লেখ্য, রাজনৈতিক অস্থিরতা ঠেকাতে রাজধানীতে আওয়ামী লীগের রাজনৈতিক মিছিল বা জমায়েতের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি”

“আয়কর রিটার্নে ১০টি সাধারণ ভুল—জানুন কী কী”

রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি বৈঠক চলছে

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

তিন শর্ত মেনে পুনরায় লাইসেন্স পেল আদ্-দ্বীন হাসপাতাল

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল হবে শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন দিগন্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান মেনেই যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

শাপলা চত্বর হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই ২০২৬

১০

নতুন রাষ্ট্রপতি নির্বাচন, আলোচনায় যাঁরা

১১

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: দায়িত্ব গ্রহণ থেকে বিদায়ের গল্প

১২

৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু কবে, জানাল পিএসসি

১৩

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিদায়ের ইঙ্গিত, উত্তরসূরি নিয়ে জল্পনা

১৪

খালেদা জিয়ার কারাবন্দির ঘটনায় আলোচিত ফরিদা ইয়াসমিন এখনও গুরুত্বপূর্ণ পদে

১৫

আইন ভঙ্গের দায়ে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

১৬

সেনা আইনেই হবে মোজাফফর হোসেনের বিচার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

শতবর্ষের বিশ্বকাপ ২০৩০: কবে, কোথায় হবে?

১৮

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৯

২০২৬ বিশ্বকাপে কোন পুরস্কার পেলেন কোন তারকা

২০